হুমকি দিলেন আওয়ামীলীগ নেতা শাহিন আলম
দিনাজপুর প্রতিনিধি : জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিন ও ডেল্টা টাইমস্ পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃ জাহিদ হোসেন ও তার স্ত্রী তহমিনা আক্তার বিউটিকে প্রকাশ্য হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়ে বাসায় অতর্কিত হামলা চালায় স্থানীয় আওয়ামীলীগ নেতা ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রাণ কল্যাণ সম্পাদক মোঃ শাহিন আলম।
মামলার এজাহার সুত্রে জানা যায়, ১৫ নভেম্বর সকালে সাংবাদিক জাহিদ হোসেনের বাসায় ভাড়াটে সন্ত্রাসী বাহিনী নিয়ে অখত্র ভাষায় গালিগালাজ করলে সাংবাদিক জাহিদ মৌখিক প্রতিবাদ করায় শাহিন ও তার স্ত্রী শরিফা উক্ত ভাড়াটে সন্ত্রাসী সাথে নিয়ে অতর্কিত হামলা চালায় এবং এলাকায় প্রকাশ্য সাংবাদিক জাহিদ ও তার স্ত্রী বিউটিকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়। সেই সাথে সাংবাদিক জাহিদের বাসা থেকে ২টি মোবাইল ফোন ও বাসার আসবাবপত্র লুট করে নিয়ে যায়। এব্যাপারে দিনাজপুর কোতয়ালী থানায় সাংবাদিক জাহিদ হোসেন বাদী হয়ে একটি এজাহার দায়ের করেন যার এজাহার নং ১৩১৬ তারিখঃ ২০/১১/২০২৪ ইং। বর্তমানে সাংবাদিক জাহিদ হোসেন তার পরিবার পরিজন নিয়ে নিরাপত্তা হীনতায় ভুগছেন। সবসময় হামলার আতঙ্ক নিয়ে রাত কাটাতে হয় এই সাংবাদিক পরিবারকে। স্বৈরাচার আওয়ামীলীগের পতন হলেও তার দোষর দের দৌড়ত্য এখনো বহাল থাকায় সাংবাদিক জাহিদ তার পরিবারকে নিয়ে চরম নিরাপত্তা হীনতায় রয়েছেন। অবিলম্বে আওয়ামীলীগের নেতা শাহিন ও তার স্ত্রী সুদ ব্যবসায়ী শরিফা বেগমকে গ্রেফতার করার জোর দাবী জানিয়েছেন সাংবাদিক জাহিদ হোসেন।