1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

গাজী টিভির নিউজ রুম এডিটরের উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৯১ দেখেছেন

সালাম হোসেন,ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে গাজী টিভির সিনিয়র নিউজ রুম এডিটর কিরণ মোস্তফার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালন করেছে সাংবাদিকরা।  দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসুচি পালিত হয়। মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন,এটিএন বাংলার প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু,সময় টিভির লোটাস রহমান সোহাগ, চ্যানেল টোয়েন্টিফোরের সাদ্দাম হোসেন, গাজী টিভির ওলিয়ার রহমান, বাংলাদেশ অবজারভারের আবু জাফর রাজু ও মেহেদী হাসান জিকু প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।বক্তাগন গাজী টিভির সিনিয়র নিউজ রুম এডিটর কিরণ মোস্তফার উপর হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান। জানা গেছে, বুধবার সন্ধ্যায় মহেশপুর পৌরসভার মডেল মসজিদ এলাকায় সন্ত্রাসী শামসুল গাজী, আলমগীর, ইকরামুল খাঁ, তুহিন খাঁ ও খালিদসহ ১০/১২ জন হামলা চালায়। হামলাকারীরা লোহার রড, হাতুড়ি ও লাঠি দিয়ে কিরণ মোস্তফাকে বেধঢ়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত কিরণ মোস্তফার ভাই কামরুজ্জামান জানান, হামলাকারী শামসুল গাজী, আলমগীর ও ইকরামুল সংখ্যালঘু সম্প্রদায় ও কিরণ মোস্তফার জমি দখল করে খেলার মাঠ বানোনোর চেষ্টা করে। এ নিয়ে আদালতে মামলা করেন সাংবাদিক কিরণ মোস্তফা। মামলা করার জের ধরে তার উপর হামলা করা হয়। মহেশপুর থানার ওসি ফয়েজ আহম্মেদ বলেন, হামলার পর ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিলো। আহত সাংবাদিকদের পক্ষ থেকে মামলা দিলে পুলিশ দ্রæত ব্যবস্থা গ্রহন করবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.