1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

সিংড়ায় ইউপি চেয়ারম্যান নারীসহ জনতার হাতে আটক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৩৫ দেখেছেন

সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় সুকাশ ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ সোহরাব হোসেনকে নারীসহ আটক করেছে স্থানীয়রা। ২০ অক্টোবর  সন্ধ্যায় সিংড়া থানা মোড় এলাকায় সাব রেজিস্ট্রার অফিস এর সামনে দলিল লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন এর বাসায় এঘটনা ঘটে। উপজেলার সুকাশ ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও ২ নং ওয়ার্ড সদস্য মোঃ সোহরাব হোসেন উপজেলার আগমুরশন গ্রামের মোঃ ফরিদুল ইসলামের ছেলে।

একই গ্রামের মোছাঃ সীমা খাতুন (৩২) পিতা মোঃ সুজাউল ইসলাম সে সিংড়া থানা মোড় এলাকায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন এর (সাব- রেজিস্ট্রার অফিসের সামনে চতুর্থ তলায় ভাড়া থাকত। সীমা খাতুন এর স্বামী ঢাকায় চাকুরী করতেন। স্বামীর অনুপস্থিততে সুযোগ নেয় সোহরাব।

ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ সোহরাব হোসেন সে প্রায় ৪ মাস যাবত সীমা খাতুনের ভাড়াটিয়া বাসায় মাঝেমধ্যে যাওয়া আসা করে ও রাত্রি যাপন করতো । বিষয় টি সীমা খাতুনের ছেলে মোঃ সিফাত (৮)তার পিতা মোঃ লিটন কে জানালে লিটন তার ছেলে সিফাত কে বলে এর পরে ওই লোক বাসায় আসলে তুমি বাহির হতে দরজা লাগিয়ে দিয়ে আমাকে ফোন করবে।

সন্ধ্যায় সোহরাব হোসেন সীমার ঘরে প্রবেশ করলে তাহার ছেলে সিফাত বাহির হতে দরজা আটকিয়ে দিয়ে তার বাবা লিটন কে মোবাইল ফোনে বিষয় টি জানায়। পরে স্থানীয় লোকজন তাদের ভাড়াটিয়া বাসা ঘিরে রেখে। রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষের লোকজনের আপোষ মিমাংসার চেষ্টা চলছে। উক্ত ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয় নাই। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসমাউল হক বলেন বিষয় টি শুনেছি উভয় পক্ষের কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে বেবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.