1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নিসচা ময়মনসিংহ শাখার মাসব্যাপী রোড ক‍্যাম্পেইন ও লিফলেট বিতরণ কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫ ছাগলে সিমের গাছ খাওয়ায় যুবকের কিল ‍ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম খান রুমা, ভোটারদের কাছে দোয়া কামনা নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মুলাদী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত দীঘিনালায় অটোরিকশা মালিক সমবায় সমিতির ১ম বর্ষপূর্তি পালিত

নিরাপত্তা ঝুঁকি নেই স্বরাষ্ট্র উপদেষ্টা বিজয় দিবস উদযাপনে

  • আপডেট সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৭৮ দেখেছেন

নাহিদা আক্তার পপি: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপনে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। সবাই যাতে স্বতঃস্ফূর্তভাবে এ জাতীয় দিবস উদযাপন করতে পারে এবং সেখানে যাতে কোনো দুর্ঘটনা বা নাশকতার ঘটনা না ঘটতে পারে, সে জন্য পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাছাড়া এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো, আরো যাতে ভালো করা যায়, সে পদক্ষেপ নেয়া হচ্ছে।

উপদেষ্টা আজ দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মহান বিজয় দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নকল্পে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। তিনি এতে সভাপতিত্ব করেন।

উপদেষ্টা বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের বিনিময়ে অর্জিত বিজয় কারো একার নয়। এতে সবার অংশগ্রহণ ছিলো। তাই এ বিজয় দিবস সবার, সব বাংলাদেশীর। তিনি এসময় সকলের অংশগ্রহণে ভালোভাবে বিজয় দিবস উদযাপিত হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন। লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, আন্তঃমন্ত্রণালয় সভায় বিজয় দিবস যাতে সবার অংশগ্রহণে সুন্দরভাবে উদযাপিত হয, সে বিষয় সমন্বয়ের লক্ষ্যে বিভিন্ন আলোচনা হয়েছে। বিশেষ করে জাতীয় পতাকার সঠিক রং, মাপ ও সঠিক নিয়মে উত্তোলন করা হয়, সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। তাছাড়া রাস্তায় যাতে ট্রাফিক শৃঙ্খলা বজায় থাকে সে বিষয়েও আলোচনা হয়েছে। উপদেষ্টা বলেন, বিজয় দিবসে যাতে ভালোভাবে আলোকসজ্জা করা হয় ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.