1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

নন্দীগ্রামে নবান্নের উৎসব উপলক্ষে মাছের মেলা অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৫৯ দেখেছেন

জয় ফেমাস সাদ্দাম ,বগুড়া: নতুন রোপা আমন ধান কাটার পর সেই ধান থেকে পাওয়া চালের প্রথম রান্নার আয়োজিত উৎসবই নবান্ন। পঞ্জিকা অনুসারে রবিবার ২ অগ্রহায়ণ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা নবান্ন উৎসব পালন করছেন। নবান্ন উৎসবের বিশেষ আকর্ষণ হলো হরেক রকম মাছের মেলা। এ উৎসবকে কেন্দ্র করে প্রতিবছরের ন্যায় এবারও উপজেলার বিভিন্ন হাট-বাজারে বসেছে মাছের মেলা।

সরেজমিন উপজেলার ওমরপুর ও রণবাঘা বাজারে গিয়ে দেখা গেছে, সারি সারি মাছের দোকান। সেখানে থরে থরে সাজানো রুই, কাতলা, মৃগেল, চিতল, সিলভার কার্প, ব্রিগেদ, বোয়ালসহ হরেক রকমের মাছ। আর লোকজন ব্যাপক উৎসাহের সঙ্গে কিনছেন এসব মাছ। কোনো কোনো মাছ বিক্রেতা বিশালাকৃতির মাছগুলোর মাথা ওপরে তুলে ধরে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণেরও চেষ্টা করছেন। তবে ক্রেতাদের অভিযোগ এ বছর মাছের দাম অনেক বেশি।

জানতে চাইলে মাছ বিক্রেতা আবু তাহের মিতুল বলেন, নবান্ন উৎসব ঘিরে প্রতি বছরের মতো এবাও বড় বড় মাছ বাজারে বিক্রি করতে এনেছি। মাছের বাজার একটু বেশি। ব্রিগেদ ও সিলভারকাপ ৪০০ থেকে ৬৫০ টাকা, রুই ও কাতলা ৪০০ থেকে ৭০০ টাকা, চিতল ৮০০ থেকে ১২০০ টাকা এবং বোয়াল ৮০০ থেকে ১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছ ক্রেতা পাপ্পু কুমার জয় বলেন, মাছের দাম খুব বেশি। আমি কাতলা মাছ ৬০০ টাকা ও ব্রিগেদ মাছ ৫৫০ টাকা কেজি দরে কিনেছি। এবার বাজারে চিতল ও বোয়াল ছোট ছোট মাছ।

মাছ কিনতে আসা দিপক কুমার বলেন, আমি রণবাঘা বাজার মাছ কিনতে গেছিলাম। ওই বাজারে দাম বেশি দেখে ওমরপুর আসলাম। এইখানেও দেখছি মাছের দাম খুব বেশি। তবু মাছতো কিনতেই হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.