1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

বগুড়ায় শিক্ষা প্রতিষ্ঠান ৩য় শ্রেণি কর্মচারী ইউনিয়ন এর ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়

  • আপডেট সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২৮ দেখেছেন
আমানউল্লাহ, বগুড়াঃ ১৬ নভেম্বর ২৪ রোজ: শনিবার, সকাল ৯ ঘটিকায় ‘উত্তরণ উচ্চ বিদ্যালয়’ নারুলী বগুড়া  এর অডিটোরিমে, বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান ৩য় শ্রেণির কর্মচারী ইউনিয়ন বগুড়া সদর ও জেলা কমিটির ত্রি বার্ষিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন জনাব মো: হযরত আলী, জেলা শিক্ষা অফিসার, বগুড়া। সভাপতিত্ব করেন মোছা: খালেদা পারভীন, প্রধান শিক্ষক, উত্তরণ উচ্চ বিদ্যালয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রেজাউল করিম বাদশা, সভাপতি, বগুড়া জেলা বিএনপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জনাব আলহাজ্ব আজিজুল হক রাজা, মহাসচিব বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: রোস্তম আলী, কাউন্সিলর ২০ নং ওয়ার্ড, বগুড়া। সম্মেলনে প্রধান অতিথি রেজাউল করিম বাদশা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষাকে ধ্বংস করে ফেলেছে। ছাত্র বিপ্লবের মধ্যে দিয়ে দেশ পুনরায় স্বাধীন হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে পুনরায় শিক্ষা ব্যবস্থার সঠিক রূপ ফিরিয়ে আনার।
শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন সহ শিক্ষা বিষয়ক অন্যান্য বিষয়ে আলোচনা করেন সম্মেলনে উপস্থিত  নেতাকর্মী,  বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.