1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

নর্থ বেঙ্গল সুগার মিলের ৯২ তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন, উপদেষ্টা আদিলুর রহমান খান 

  • আপডেট সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৩৩ দেখেছেন
ইব্রাহিম হোসেন লালপুর ( নাটোর)  প্রতিনিধিঃ নাটোরের লালপুর উপজেলার গোপালপুর  নর্থ বেঙ্গল সুগার মিলের ৯২ তম আখ মাড়াই (২০২৪-২০২৫) মৌসুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল সোয়া ৪ টার সময় শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান সহ অতিথি বৃন্দ মিলের ক্যান কেরিয়ারে আখ ফেলে এ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন করা হয়।
এর পরে এ উপলক্ষে মিলের ‘ক্যান কেরিয়ার’ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মারুফাত হোসাইন, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো.খবীর উদ্দিন মোল্যা, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পরেশনের যুগ্ম সচিব কামরুল ইসলাম তালুকদার।
 লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
লালপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি উজ্জ্বল হোসেন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু সহ আখ চাষি বৃন্দ,
মিলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মিল সূত্রে জানা গেছে, চলতি আখ মাড়াই মৌসুমে ১১৭ কর্ম দিবসে ২ লাখ মেট্রিক টন আখ মাড়াই করে ১৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৭ দশমিক ৫ ভাগ। চলতি মৌসুমে এই মিলে ১৭ হাজার ৫০০ একর জমিতে আখ রোপন করা হয়েছে, এর মধ্যে মিলের নিজস্ব জমি রয়েছে ২ হাজার ৫০০ একর। গত বৃহস্পতিবার হতে ৩১ টি আখ ক্রয় কেন্দ্রের মাধ্যমে আখ ক্রয় শুরু হয়েছে। এবছর প্রতি মন আখের দাম ধরা হয়েছে মিল গেটে ২৪০ টাকা এবং ক্রয় কেন্দ্রে ২৩৭ টাকা ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.