1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
সাংবাদিক আসাদ সবুজের নিঃশর্ত মুক্তির দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম ‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ

শেরপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফুলপুরের ০২ জন সহ মোট নিহত ০৪ জন

  • আপডেট সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ২২২ দেখেছেন

বিভাগীয় প্রতিনিধি, ময়মনসিংহ: শেরপুরের নকলা উপজেলার পাইসকা বাইপাস এলাকায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় শিশুসহ চারজনের মৃত্যু হলো। এ ছাড়া আহত হয়েছেন তিনজন।

১৩ ই নভেম্বর বুধবার বেলা ১১টার দিকে শেরপুর-ঢাকা মহাসড়কের পাইস্কা বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, নেত্রকোণার পূর্বধলা উপজেলার লাউদানা গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে তায়েবা (১০), শেরপুর সদর উপজেলার পলাশিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে তাজেন মিয়া (১৫), ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা গ্রামের সুবিনা বেগম (২০) এবং একই উপজেলার সাহাপুর উত্তর গ্রামের বাসিন্দা ও অটোরিকশাচালক আলাল উদ্দিন (৩৫)। তারা সবাই অটোরিকশায় ছিলেন। আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে ঘটনাস্থলে ময়মনসিংহগামী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই যাত্রী তায়েবা ও তাজেনের মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয় কয়েকজন আহত যাত্রীদের উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সুবিনা ও আলালকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.