1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

পলিথিনের বিরুদ্ধে অভিযান ৩টি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করা হয়

  • আপডেট সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৮৯ দেখেছেন

নাহিদা আক্তার পপি: বন্য হাতির সুরক্ষায় হাতি ও মানুষের সহাবস্থান নিশ্চিতে কাজ করছে সরকার। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বন্য হাতির সুরক্ষায় হাতি ও মানুষের সহাবস্থান নিশ্চিতে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে চট্টগ্রামের কেইপিজেড এলাকায় হাতি ও মানুষের সহাবস্থান নিশ্চিত করতে পরিকল্পনা করা হচ্ছে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।

বাংলাদেশ সচিবালয়ে বুধবার আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। এই সভায় চট্টগ্রামের কেইপিজেড ও আশপাশের এলাকায় হাতির সুরক্ষা এবং মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে বিশেষজ্ঞ কমিটির অগ্রগতি পর্যালোচনা করা হয়।

পরিবেশ উপদেষ্টা বলেন, হাতির চলাচলের পথ বিশ্লেষণ করে বিভিন্ন জোন চিহ্নিত করতে হবে। কোরিয়ান ইপিজেড, বন বিভাগ, আইইউসিএন, জেলা প্রশাসন ও বিশেষজ্ঞরা একসঙ্গে কাজ করবে। আরও ৫টি এলিফ্যান্ট রেসপন্স টিম গঠন করা হবে, যাদের প্রশিক্ষণ দেওয়া হবে।

অন্যদিকে, ঢাকার চকবাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এতে ৩টি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করা হয় এবং ২,৪৬০ কেজি পলিথিন জব্দ করা হয়। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ অংশ নেয়। পলিথিন বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

অপরদিকে, রাজধানীর হোটেল শেরাটনে ‘বাংলাদেশ-আমেরিকা মৈত্রী প্রকল্পে প্রথম অনুদান প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, নারীর ক্ষমতায়ন, খাদ্য নিরাপত্তা, শিশু অধিকার, শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে বেসরকারি সংস্থাগুলোকে কাজ করতে হবে। সবাইকে বৈষম্যহীন সমাজ গড়ার জন্য মূল্যবোধের ওপর ভিত্তি করে এগিয়ে আসতে হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.