1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বোয়ালখালীতে বিদ্যুৎকর্মীর মৃত্যু

  • আপডেট সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৮০ দেখেছেন

বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যুৎ সরবরাহ লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাকিব (২৮) নামের এক বিদ্যুৎ কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বোয়ালখালী পৌর সদরের উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশল দপ্তর চত্বরে বিদ্যুৎস্পৃষ্ট হন সাকিব।

নিহত সাকিব কক্সবাজার জেলার রামু উপজেলা চৌমুহনী এলাকার আবদুল মান্নানের ছেলে। সে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঠিকাদারের অধীনে বিদ্যুৎ লাইনের কাজ করতো। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.তোফায়েল আহমদ বলেন, সাকিব নামের এক ব্যক্তিকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিলো।

জানা গেছে, পুরাতন আদালত ভবন ভেঙে ফেলার পর ওই জায়গার ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার সরিয়ে জন স্বাস্থ্য প্রকৌশল দপ্তরের পাশ দিয়ে নিতে কাজ করছিলেন পল্লী বিদ্যুতের ঠিকাদার। বিদ্যুৎ সরবরাহ লাইনটি পরিবর্তন করার সময় সাকিব বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বোয়ালখালী জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী শ.ম. মিজানুর রহমান বলেন, বিষয়টি জেনেছি। এ বিষয়ে তদন্ত করে দেখা হবে। বোয়ালখালী থানার উপ-পরিদর্শক মোবারক হোসেন বলেন, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.