মোঃ আতিকুর রহমান মিরন,মুলাদী প্রতিনিধি : গত ১৬ বছরের স্বৈরাচার সরকার গণহত্যাকারী আওয়ামী লীগ ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট ২০২৪ দেশ থেকে পালিয়ে গিয়ে এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।দেশকে অস্থিতিশীল করার পায়তারা অব্যাহত আছে। ১০ নভেম্বর ঢাকায় কর্মসূচি ও ঘোষণা করা হয়েছে।ইতিমধ্যে সন্ত্রাসী সংগঠন হিসাবে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছেন আদালত। এই সন্ত্রাসী দলের নেতাকর্মীরা দেশের মধ্যে বিভিন্ন জায়গায় অরাজকতা সৃষ্টি করার মদদ দিচ্ছে। শেখ হাসিনার একটি ফোন কল ভাইরাল হয়েছে তাতে করে আওয়ামী লীগের নেতা কর্মী মাথাচাড়া দিয়ে উঠেছে।এর প্রতিবাদে মুলাদী উপজেলা স্বেচ্ছাসেবক দল ১১ নভেম্বর রোজ সোমবার সকাল ১১:০০ ঘটিকায় প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি মুলাদির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে উপজেলা স্বেচ্ছাসেবক দল ও পৌর স্বেচ্ছাসেবক দল নেতাকর্মী একত্রে অংশগ্রহণ করে। বিক্ষোভ মিছিলের নেতৃত্বে উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক মোঃ রোকনুজ্জামান রোকন মোল্লা, সদস্য সচিব মোহাম্মদ জাহিদ মোল্লা,পৌর স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব ইউনুস হাওলাদার।
মিছিল শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে মোঃ রোকনুজ্জামান মোল্লা বলেন স্বৈরাচার গণহত্যাকারী আওয়ামী লীগের এই মাটিতে জায়গা হবে না। সদস্য সচিব জাহিদ মোল্লা বলেন এত লাশ এত গণহত্যার পরেও আওয়ামী লীগ এখনো সোচ্চার এদের অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। পৌর স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মোঃ ইউনুস বলেন আমরা স্বেচ্ছাসেবক দলে নেতাকর্মীরা একত্রিত হয় এই স্বৈরাচার আওয়ামী লীগ দলকে রুখে দিব,আর যেন কোন মায়ের কোল খালি না হয় আর যেন কোন রাজপথে রক্ত না ঝরে। দেশের মানুষ শান্তি-শৃঙ্খলা চায়। সন্ত্রাসীকে কেউ পছন্দ করেনা।