মোঃ জান্নাতুল নাঈম, বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বগুড়া জেলা কমিটির সহ- সভাপতি তৌহিদ আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার বিহার বাজার এলাকা থেকে শিবগঞ্জ থানার পুলিশ হত্যা মামলার আসামি হিসাবে তাকে গ্রেপ্তার করে। শিবগঞ্জ থানার ওসি আব্দুল হান্নান জানান, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তৌহিদ পালিয়ে ছিল। গ্রেপ্তার তৌহিদ বগুড়া জেলা ছাত্রলীগের বর্তমান কমিটির সহ-সভাপতি। তার নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জের বিহার বাজার এলাকায় অভিযান চালিয়ে তৌহিদ আহমেদকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে পাঠানো হবে।