1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

আওয়ামী সুবিধাভোগী ও দোষরদের বিএনপিতে যায়গা হবে না, বিপ্লব ও সংহতি দিবসে, সেলিমুজ্জামান সেলিম

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৯৭ দেখেছেন

কাইয়ূম শরীফঃ গেল ১৫ বছরে আওয়ামী লীগের সুবিধা নেয়া এমন কাউকে বিএনপিতে যায়গা হবে না বলে জানিয়েছেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ -১ (মুকসুদপুর কাশিয়ানি)র সংসদ সদস্য প্রার্থী সেলিমুজ্জামান সেলিম।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বিএনপির আয়োজনে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্থানীয় বিএনপি নেতাদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে সেলিমুজ্জামান সেলিম বলেন,
বিগত সরকার বিদায় নিলেও তাদের দোষরররা নতুন করে আবারো পায়তারা শুরু করছে। তবে তাদের বিএনপিতে যায়গা হবেনা।
দলের দুর্দিনেরর কর্মীদের মূল্যায়ন করা হবে উল্লেখ তিনি বলেন, আপনারা যেভাবে দূর্দিনে পাশে ছিলেন ভবিষ্যতেও ঐক্যবদ্ধ ও অটুট থাকবেন। আমি আপনাদের সাথে বিগত দিনেও ছিলাম, আগামী দিনেও আপনাদের পাশে থাকবো। গেল ১৫ বছরে যারা সুবিধা নিয়েছে
সুবিধাবাদীদের বিএনপিতে যায়গা হবে না৷
৫ আগস্ট এর গন অভ্যুত্থান এর পেছনে নেতৃত্বে দেশ নায়ক তারেক রহমান কাজ করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজুর সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা বিএনপি আহবায়ক শরিফ রফিকুজ্জামান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ সোহরাব শেখ, উপজেলা বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ হিরু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, ছাত্র বিষয়ক সম্পাদক ওহিদুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ বাচ্চু শেখ, উপজেলা যুবদলের আহবায়ক আসাদ শিকদার, যুগ্ম আহবায়ক মাহফুজ হাসান, কামরুজ্জামান স্বপন, পৌর যুবদলের আহবায়ক সাইফুজ্জামান লিটন, সেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব কাইয়ূম মুন্সি, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মঞ্জু মিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, সাধারণ সম্পাদক যুবায়ের, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সি, সাধারণ সম্পাদক শাকিল শরীফ, সাংগঠনিক সম্পাদক অন্তর বিশ্বাস, কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদি মুন্সি, সাধারণ সম্পাদক মহসিন মোল্লা সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.