1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

বগুড়ার সোনাতলায় বাঙালি নদীর দুই পাড়ের ১২টি গ্রামের মানুষ স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৮৪ দেখেছেন

এস.এম জয়, বগুড়া : বগুড়ার সোনাতলায় বাঙালি নদীর দুই পাড়ের মানুষ স্বেচ্ছাশ্রমে প্রায় ৩শ’ মিটার দৈর্ঘ্য বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। সাঁকোটি নির্মাণের ফলে পূর্ব সোনাতলার সাথে পশ্চিম সোনাতলা এলাকার মানুষের যোগাযোগের সেতুবন্ধন স্থাপিত হয়েছে।

উপজেলা সদর থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে জোড়গাছা ইউনিয়নের হলিদাবগা এলাকায় বাঙালি নদীর ওপর সেতু নির্মাণের স্বপ্ন দেখছিলেন ওই এলাকার নদী-পাড়ের বসবাসকারী মানুষেরা। কিন্তু এলাকাবাসীর সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে। অবশেষে তাদের উদ্যোগে বাঙালি নদীতে বাঁশ দিয়ে সাঁকো নির্মাণ করা হয়েছে। সাঁকো নির্মাণের উদ্যোগ নেন ওই নদীর দুই পাড়ের ১২টি গ্রামের মানুষ।

তাদের সেই উদ্যোগ থেকে সংগ্রহ করা হয় বাঁশ। প্রায় ১২শ’ বাঁশ দিয়ে সাঁকোটি নির্মাণ করা হয়েছে। সাঁকোটি নির্মাণে এলাকাবাসীদের পাশাপাশি বিত্তবানরা সহযোগিতার হাত বাড়ান। এটি নির্মাণ করতে প্রায় দুই লাখ টাকা ব্যয় হয়। সাঁকোটির কারণে আশপাশের প্রায় ১২টি গ্রামের অর্ধলক্ষাধিক মানুষের দীর্ঘদিনের ভোগান্তির পরিসমাপ্তি ঘটেছে।

এ- বিষয়ে স্থানীয় হলিদাবগা গ্রামের নুরুজ্জামান বাদল, বাউল মুকুল, রোস্তম আলী মন্ডল, ডা. আজাহার আলী, তরিকুল আলম স্বপন বলেন, আমরা নদী পাড়ের দু’ধারের লোকজন বাঁশ দিয়ে বাঙালি নদীর ওপর সাঁকো নির্মাণের উদ্যোগ নিই। ইতিমধ্যেই সাঁকোটির নির্মাণ কাজ শেষ হয়েছে।

এ- বিষয়ে স্থানীয় জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী বলেন, এটি একটি জনগুরুত্বপূর্ণ খেয়াঘাট। এই খেয়াঘাটের ওপর একটি হাট রয়েছে। এই খেয়াঘাটে ব্রিজ নির্মাণ করা হলে এটি একটি বাণিজ্যিক এলাকায় পরিণত হবে।

এ- বিষয়ে উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক “জাতীয় দৈনিক ঘোষণা” -কে বলেন, এখানে বাঙালি নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্ব প্রায় ৩শ’ মিটার। এখানে স্থানীয়দের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। এখানে গার্ডার ব্রিজ নির্মাণ করতে প্রায় দেড়শ’ কোটি টাকার প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.