1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

নরসিংদীর মনোহরদী দিন-দুপুরে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৪৩ দেখেছেন

 আর এ লায়ন সরকার নরসিংদী জেলা সংবাদদাতা: নরসিংদীর মনোহরদীতে দিন-দুপুরে ঘরে ঢুকে আনিকা (১৫) নামে এক স্কুল ছাত্রীকে  কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছেন নিহতের খালা পাপিয়া আক্তার (৪৫)। সোমবার (৫ নভেম্বর) বিকালে মনোহরদী পৌর এলাকার চন্দনবাড়ি নারান্দী গ্রামের মৃত সাত্তার মাস্টারের বাড়িতে  ঘটনা ঘটে। নিহত আনিকা (১৫), নরসিংদীর বেলাব উপজেলার পশ্চিম পোড়াদিয়া এলাকার শাহাজাদা নূরে আলমের মেয়ে। আহত পাপিয়া ওই বাড়ির মৃত সাত্তার মাস্টারের স্ত্রী ও নিহতের খালা।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুয়েল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। হতাহতের স্বজনদের  সূত্রে জানা যায়, বিকালে দুর্বৃত্তরা বাড়িটির ঘরে ঢুকে গৃহবধূ পাপিয়া আক্তার ও তার বাড়িতে থেকে পড়াশোনা করা দশম শ্রেণীর শিক্ষার্থী কিশোরী ভগ্নী আনিকাকে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আনিকার মৃত্যু হয়।

এসময় আহতের ডাক চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহতাবস্থায় মনোহরদী  স্বাস্থ্য কমপ্লেক্স  ও সেখান থেকে  ঢাকা মেডিকেলে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। এসময় সেখান থেকে একটি  রক্তমাখা চাপাতি উদ্ধার করা হয়। তবে ঠিক কী কারণে কে বা কারা এ হতাহতের ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিক তা জানাতে পারেনি পুলিশ

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.