1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদের স্ত্রীর ইন্তেকালে জামায়াতের শোক প্রকাশ

  • আপডেট সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৬১ দেখেছেন

ডেস্ক রিপোর্টার: বিশিষ্ট সাংবাদিক, বুদ্ধিজীবি, কলামিস্ট ও দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদের স্ত্রী জেবুন্নেসার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা জেলা উত্তরের আমীর মাওলানা আফজাল হোসেন এবং জেলা সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসেন।

এক শোকবাণীতে জেলা উত্তরের নেতৃদ্বয় বলেন, মরহুমা জেবুন্নেসা ছিলেন ইসলামী আন্দোলনের একজন নিবেদিতা প্রাণকর্মী এবং আবেদা-সালেহা নারী। তিনি নারী আন্দোলন অঙ্গনে দ্বীনের দাওয়াত এবং ইবাদাত-বন্দেগী নিয়েই সবসময় ব্যস্ত থাকতেন। তার মৃত্যুতে আমরা ইসলামী আন্দোলনের একজন মহীয়সী নারীকে হারালাম। জেলা নেতৃদ্বদয় মরহুমার রূহের মাগফিরাত কামনা করে জান্নাতের সুউচ্চ মাকাম দানের জন্য মহান রবের দরবারে দোয়া করেন। শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের সবরে জামিল ধারনের তাওফিক কামনা করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.