মণিরামপুর উপজেলা প্রতিনিধিঃ যশোর মণিরামপুরে স্থানীয় সরকার কমিউনিটি নেতা এবং নারী সুশিল সমাজের (USO) এর সংযোগ স্থাপন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩০শে অক্টোবর বুধবার,ইউরোপিয়ান ইউনিয়ন ও ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ এর অর্থায়নে, উলাসি সৃজনি সংঘের বাস্তবায়নে নারীর ক্ষমতায়ন উই প্রকল্পের আয়োজনে, মণিরামপুর উপজেলা হল রুমে, উপজেলা নারী সামাজিক এসোসিয়েশনের সভাপতি নাজমা খাতুন এর সভাপতিত্বে বন্য দাস এর সঞ্চালনায় অনুষ্ঠানের , প্রধান অতিথি মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না।উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উই প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী জনাব হারুন অর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সরকারি কর্মকর্তাগণ ও কমিউনিটি লিডার ও সুধি সমাজ(cso)। আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে এলাকার নারীর অধিকার,শিক্ষার মানউন্নয়ন,কর্মসংস্থান করে আয়রোজগার করার লক্ষে সচেতনতা মূলক আলোচনা করেন,উপজেলা সিনিয়র কৃষি অফিসার, কৃষি কর্মকর্তা,যুব উন্নয়ন কর্মকর্তা, ও মহিলা বিষদায়ক কর্মকর্তা।
উই প্রকল্প মণিরামপুর উপজেলাতে ১২ টি সদাইপাতি উইমেন কমিউনিটি স্টোর) দিয়েছেন। এখানে সদাইপাতিকে বলা হচ্ছে একটি সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান, এই সদাইাতির মালিক ৩০ জন, এবং একজন ম্যানেজার নিয়োগ করা হয়েছে। তিনিও একজন নারী।
এই দোকানের বিশেষত্ব হল একটা পরিবারের চাল ডাল থেকে শুরু করে ও সংসারে নিত্য প্রয়োজনীয় পন্য এই দোকানে পাওয়া যায়।এই দোকানের যেমন ৩০ জন মালিক,তেমনি ৩০ জনই দোকানের ক্রেতা।এই প্রকল্প টি বর্তমান শেষ প্রান্তে এসেছে।একজন নারী কি ভাবে সাবলম্বী ও সরকারী কর্মকর্তাদের সাথে সংযোগ স্থাপন করার লক্ষে কাজ করেছে সংস্থা। সকল সদস্যরা পরিশেষে ধন্যবাদ ইউরোপিয়ান ইউনিয়ন এবং ট্রেডক্রাফট এক্সচেঞ্জ ওউলাশী সৃজনী সংঘ কে, মণিরামপুর উপজেলাতে এমন সুন্দর একটি প্রকল্প নিয়ে আসবার জন্য। অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন, উলাসী সৃজনী সংঘ উই প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর সোনিয়া বিশ্বাস।