1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

বরগুনায় স্কুল ছাত্রী ইতির হত্যাকারীর বিচারের দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৭১ দেখেছেন

মল্লিক জামাল, নিজস্ব প্রতিবেদক:- বরগুনায় অষ্টম শ্রেণির স্কুল ছাত্রী সুমাইয়া আক্তার ইতির হত্যাকারীকে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে সহপাঠী ও শিক্ষকসহ এলাকাবাসী। মঙ্গলবার ( ২৯ অক্টোবর) সকাল সাড়ে এগারোটায় বরগুনা প্রেসক্লাব চত্বরে শতাধিক লোকের উপস্থিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর,  শনিবার বরগুনা সদর উপজেলার ৮নং বরগুনা সদর ইউনিয়নের আমতলী গ্রামের একে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার ইতিকে ধর্ষণ ও গলায় ফাঁস লাগিয়ে হত্যার অভিযোগে ওঠে  একই উপজেলার ৯ নং এম বালিয়ালী ইউনিয়নের মো: আইয়ূব আলীর ছেলে মো: মইনুল হাসান টিটুর বিরুদ্ধে।  মানববন্ধনে বক্তৃতা দান কালে একে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে সালমা বলেন,  ইতি আমাদের স্কুলের একজন মেধাবী শিক্ষার্থী ছিল। অভিযুক্ত টিটু সবসময় তাকে উত্ত্যক্ত করত। ইতিকে পাশবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। যদিও তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়াগেছে তবে তার পা ছিল পাটাতনের সঙ্গে লাগানো। এতে আমরা নিশ্চিৎ  এটি আত্মহত্যা নয়,  তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিতে পরিকল্পনা করেই হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।  আমরা সঠিক তদন্ত সাপেক্ষে হত্যাকারীর দৃষ্টান্তমূলক বিচার চাই। এ সময় আরো বক্তব্য রাখেন,  একে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান মিলন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য টুনু হাওরাদার ও সহপাঠীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.