1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

শ্রীপুরে এক রাতে আটটি কঙ্কাল চুরি স্থানীয়দের মাঝে আতঙ্ক।

  • আপডেট সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৫৮ দেখেছেন

 মোঃ শফিকুল ইসলাম, শ্রীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলায় গভীর রাতে দুটি গোরস্তানের আটটি কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। সকালে স্থানীয়রা কবর খুঁড়ে কঙ্কাল চুরির বিষয়টি জানতে পারে। নতুন করে কঙ্কাল চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। কঙ্কাল চুরি ঠেকাতে পুলিশী টহল জোরদার করা হবে বলে জানিয়েছে শ্রীপুর থানা পুলিশ। গতকাল শুক্রবার রাতের কোন এক সময় উপজেলার তেলিহাটি ইউনিয়নের তেলিহাটি গ্রামের মৃধা বাড়ি ও প্রমাণিক বাড়ির দুটি কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া কঙ্কালের মৃত ব্যক্তিরা হলেন, তেলিহাটি গ্রামের সিরাজুল ইসলাম মৃধা (৮০), হৃদয় মিয়া (২৫), শামসুল আলম মৃধা (৬৫), আলী মিয়া (৩০), তনয় মিয়া (৩২), শাহজাহান (৪৫), আবুল হোসেন (৩২) ও স্থানীয় আলী হোসেনের মা। নিহতের স্বজনদের মধ্যে আশরাফুল ইসলাম জানান, আমাদের পারিবারিক কবরস্থান থেকে কঙ্কালগুলো চুরি হয়েছে। নিহত আলী হোসেন ৩৮ দিন আগে দাফন করা হয়, শাজাহানকে চার বছর আগে দাফন করা হয়, আলী হোসেন মাকে গত সাতমাস পূর্বে দাফন করা হয়ে, তনয় খানকে ১০ মাস আগে দাফন করা হয়ে এবং আবুল হোসেনকে আনুমানিক দুবছর পূর্বে দাফন করা হয়েছিল। স্থানীয় বাসিন্দা ডাঃ মোবারক হোসেন বলেন, গতকাল শুক্রবার রাতের কোন এক সময় আমাদের এলাকার দুটি পারিবারিক কবরস্থান থেকে আটটি কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নেয়া হয়েছে। আজ শনিবার সকালে স্থানীয়রা কবর খুঁড়া দেখে একে একে কঙ্কাল চুরির বিষয়টি নিশ্চিত হয়। এতে আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, কবর খুঁড়ে কঙ্কাল চুরির বিষয়টি স্থানীয়রা জানানোর পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কঙ্কাল চুরি রোধে পুলিশী টহল জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.