1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

নাগরপুরে মাহির ফয়সাল গ্রেফতার

  • আপডেট সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৯৩ দেখেছেন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোনলের সমন্বয়ক দাবীদার মাহির ফয়সালকে (২৫) গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে মাহিরের মা শামীমা আক্তারের দায়ের করা অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। মাহির নাগরপুর সদর ইউনিয়নের দুয়াজানী গ্রামের মো. আরিফুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, মাহির এলাকার বাজে ছেলেদের সাথে মিশে প্রায় সময় নেশা করে বাড়ি আসে। সমন্বয়কের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অপকর্ম করে বেড়ায়। এ বিষয়ে মাহির কে তার মা শামীমা আক্তার বাঁধা দিলে মাহির অকথ্য ভাষায় গালিগালাজ করে। গত ২৪ অক্টোবর সন্ধায় নেশাগ্রস্ত অবস্থায় মাহির বাড়ি গিয়ে তার মাকে কাঠের চলা দিয়ে বেদম মারপিট করে। এক পর্যায়ে মাহির বটি দা দিয়ে তার মাকে খুন করার জন্য তাড়া করে। শামীমা আক্তার ভয়ে দৌড়ে অন্যের বাড়িতে আশ্রয় নেন। এবিষয়ে মাহিরের মা নিজে বাদি হয়ে ছেলের বিরোদ্ধে নাগরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এদিকে মাহির ফয়সাল সমন্বয়ক পরিচয় দিয়ে নাগরপুর বাস স্ট্যান্ডের এক কলা ব্যবসায়ীর কাছে ১৫ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় ওই ব্যবসায়ি শুভ মিয়াকে কাস্তে দিয়ে কপালে কোপ মারিয়া রক্তাক্ত করে। আহত শুভর ভাই মো. সবুজ মিয়া বাদি হয়ে থানা একটি অভিযোগ দায়ের করেন বলে জানা যায়।
অভিযোগের বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, মাহির ফয়সাল তার মাকে মারধর করে। মাহিরের মা শামীমা আক্তার বাদি হয়ে থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিত্বে মাহির ফয়সালকে আটক করে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.