1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

সুলভমূল্যে বোয়ালখালীতে প্রশাসনের নিত্যপণ্য বিক্রি

  • আপডেট সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৫৪ দেখেছেন

বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি : নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যকে নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতার নাগালে আনতে চট্টগ্রামের বোয়ালখালীতে ৩য় দিনের মতো সুলভমূল্যে নিত্যপণ্য বিক্রি করছেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে পৌরসভার রেলবিট এলাকায় প্রতি ডজন ডিম ১৪০ টাকা দরে এবং ৮০ টাকা দরে ২২০ কেজি পেঁয়াজ বিক্রি করছেন উপজেলা প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খীসা,উপজেলা কৃষি কর্মকর্তা আতিক উল্লাহ, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দীন আকরাম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাস। ইউএনও হিমাদ্রি খীসা বলেন,দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙ্গতে চট্টগ্রাম জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশনায় এবং উপজেলা প্রশাসন, বোয়ালখালীর ব্যবস্থাপনায় সুলভ মূল্যে ডিম ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে। কর্মসূচির ৩য় দিনে আজ রেল বিট এলাকায় ১৪০ টাকা প্রতি ডজন মূল্যে ২৫০০ ডিম এবং ৮০ টাকা কেজিতে ২২০ কেজি পেয়াজ বিক্রয় কার্যক্রম গ্রহণ করা হয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যকে সাধারণ মানুষের নাগালে আনতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.