1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

গাবতলীতে বিএনপির কর্মীসভায় এম এ মালিক কোটি কোটি মানুষ এখন তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায়

  • আপডেট সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৩৫ দেখেছেন

রিপন মিয়া গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেছেন, বিগত আলীগ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য এদেশের স্বাধীন সার্বভৌমত্ব ভুলন্ঠিত করেছিল। ভিন্নমতের মানুষদের আয়না ঘরে আটকে রেখে অনেকের জীবন ধ্বংশ করেছে। পলাতক ওই শেখ হাসিনা আবারো নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে। কিন্তু হাজার হাজার ছাত্র-জনতার রক্তে অর্জিত এই স্বাধীনতা টিকিয়ে রাখতে আমাদেরকে আরো সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরো বলেন,জুলুমবাজ আ.লীগ সরকার তারেক রহমানের বিরুদ্ধে বহু মিথ্যা মামলা দিয়ে বিগত ১৭বছর দেশে আসতে দেয়নি। কিন্তু এদেশের কোটি কোটি মানুষ এখন তারেক রহমানের দেশে ফেরার প্রতিক্ষায় রয়েছে। খুব শীঘ্রই তিনি বীরের বেশে দেশে ফিরে আসবেন-ইনশাল্লাহ।

গতকাল বৃহস্পতিবার বগুড়া গাবতলী পাইলট হাইস্কুল মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গদল আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এনামুল হক নতুনের সঞ্চালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদল ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশাররফ হোসেন। আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সাধা: সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইম,সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী সালাম ও কেএম খায়রুল বাশার, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান শুভ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সরকার সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, জেলা শ্রমিকদলের আহবায়ক আ: ওয়াদুদ, জেলা কৃষকদলের সদস্য সচিব এনামুল হক সুমন, উপজেলা জিয়া পরিষদের সভাপতি নজমুল হক, উপজেলা বিএনপির যুগ্ম সাধা: সম্পাদক সুরাইয়া জেরিন রনি, পৌর বিএনপির যুগ্ম সাধা: সম্পাদক হারুন অর রশিদ হারুন, উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান হিরু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পবন সরকার, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল আহসান ডিটল, সাধারণ সম্পাদক এসএম রাঙ্গা, পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি নেতা মোশাররফ হোসেন খোকন,আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সহ-সভাপতি এমআর ইসলাম স্বাধীন, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফ হোসেন, নজরুল ইসলাম টুকু, মফিদুল ইসলাম, জুলফিকার হায়দার গামা, নুরুল ইসলাম, নবির হোসেন, মকবুল হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহেল বাকী, মুঞ্জুর মোরশেদ, ফিরোজ মন্ডল, ডিসেন্ট আহম্মেদ সুমন, সহ-সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সুজন, জসীউর রহমান সোহেল, আ: গফুর টুকু, মোর্শেদ আল আমিন লেমন, মিজানুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন ও সাহাদত হোসেন সাগর, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আ: লতিফ, চঞ্চল কুমার, সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আ: রহমান লেমন, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত রহমান তাসকিন, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি সোহেল,মৎস্যজীবিদলের সভাপতি আবু বক্কর, উপজেলা শ্রমিকদলের সভাপতি আলম, সাধারণ সম্পাদক শাহিন পাইকারসহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। শেষে প্রধান অতিথিকে এম এ মালিককে সম্মাননা ক্রেষ্ট উপহার দেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.