1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযান,বোয়ালখালীতে ৮ জন কে ২৩ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৫৬ দেখেছেন

বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ২ দিনে ৮ ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) হিমাদ্রি খীসা। এসময় তিনি উপজেলার মুন্সীরহাট ও শাকপুরা বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় করার দায়ে ৫ জন ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা এবং বুধবার ২৩ অক্টোবর বিকেলে উপজেলার জোটপুকুর পাড় ও হাজীর হাট এলাকায় একই অপরাধে ৩ জন কে ৭ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা ।
ইউএনও হিমাদ্রি খীসা বলেন, বাজার তদারকির অংশ হিসেবে দুই দিন পৃথকভাবে অভিযান চালিয়ে উপজেলার মুন্সিরহাট, শাকপুরা বাজার, জোটপুকুর পাড় ও হাজীর হাট এলাকায় দোকানে মূল্য তালিকা না রেখে এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ এবং ৪০ ধারায় ৮ ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ, প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মোহাম্মদ মহিউদ্দীন আকরাম, বোয়ালখালী আর্মি ক্যাম্প ও বোয়ালখালী থানা পুলিশ।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রি খীসা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.