1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

আড়াইহাজারে পুলিশের মাদক সন্ত্রাস বিরোধী মত বিনিময় সভায় বক্তব্য রাখে একাধিক মামলার আসামি

  • আপডেট সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ২৩৪ দেখেছেন

মোঃ মোক্তার হোসাইন, নারায়নগঞ্জ: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার দুর্গম চরাঞ্চল কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে সন্ত্রাস মাদক বিরোধী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় শনিবার দুপুরে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের “গ” সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মেহেদী ইসলাম। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও আলেম সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন। বহুল আলোচিত বিএনপি নেতা সফর আলী কলেজের সাবেক জিএস আবু হানিফ রিমনকে হত্যার চেষ্টা মামলার প্রধান আসামি মোবারক হোসেনের পুলিশের সামনে উপস্থিতি এবং বক্তব্য রাখার ঘটনা এলাকাবাসীকে হতবাক করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেন গত এক সপ্তাহ আগে কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন চৌধুরীর ছেলে সাজ্জাদকে দলবদ্ধভবে গুলি করে এলাকায় ত্রাসের রাজত্ব করছে। অথচ এই মোবারক হোসেন পুলিশের সাথে মিটিংয়ে উপস্থিত হয়ে মাদক সন্ত্রাস নির্মূল বক্তব্য প্রদান করে। এব্যাপারটি অনেকের কাছে হাস্যকর মনে হয়। সভায় আরো বক্তব্য রাখেন আড়াইহাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন চৌধুরী ইউনিয়ন জামায়ত ইসলামের আমির মাওলানা শামসুল হকসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.