মো:মিনহাজুল ইসলাম, বগুড়া: বগুড়ায় জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় ডিবি, বগুড়া জেলা’র ইনচার্জ এর নেতৃত্বে একটি ডিবি টিম বিশেষ অভিযানে সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের সেক্রেটারি ও কর্মীসহ ০২ (দুই) জনকে গ্রেফতার করে।
বগুড়া ডিবি”র একটি টিম ইং ১৯/১০/২০২৪ তারিখ ভোরে তাদের নিজ বসত বাড়ি হইতে গ্রেফতার করেছে। আসামী’রা হলো ১। আবুল বাশার মানিক(৪০), (সেক্রেটারি, বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ) ও ২। লিটন (৩৮), উভয় পিতা-মৃত সোলায়মান আলী, সাং-কদিমপাড়া, থানা ও জেলা-বগুড়া। বগুড়া সদর থানার এফ আই আর নং-৩৫, তারিখ-১১ সেপ্টেম্বর, ২০২৪; জি আর নং-৮০১, তারিখ-১১ সেপ্টেম্বর, ২০২৪; সময় ঘটিকা ধারামামলায় গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে উল্লেখিত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।