1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

শিবচরে মা ইলিশ সংরক্ষণে অভিযান,আটক ৩

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৫২ দেখেছেন

রাকিবুল হাসান(রকি), শিবচর প্রতিনিধি: মাদারীপুর জেলার শিবচরে নিষেধাজ্ঞার সময়ে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে,পদ্মা নদী থেকে ৩ জনকে আটক করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) বিকেলে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস অফিসার ও চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির টিম।

অভিযান পরিচালনার সময় ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন ১।মো: সাইফুল ইসলাম(২৮),২।মো:ইব্রাহীম মোড়ল((১৯) ও ৩।মো:কাদির মিয়া। আটককৃত ব্যক্তিদের সাথে একটি ইঞ্জিন চালিত ট্রলার ও ৬০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। অভিযানে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ি’র ইনচার্জ মো:হাবিবুল্লাহ বলেন,‘পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে ৩ জনকে আটক করা হয় সাথে ৬০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। নিষেধাজ্ঞার সময়ে এই অভিযান অব্যাহত থাকবে’। উদ্ধারকৃত ৬০ কেজি ইলিশ মাছ বিভিন্ন এতিমখানা ও মাদরাসা এবং হতদরিদ্রের মাঝে বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.