1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

ভারতীয় সহকারি হাইকমিশনার বগুড়ায় মন্দির পরিদর্শন ও পূজা করলেন

  • আপডেট সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৮৬ দেখেছেন

এস.এম.জয়, বগুড়া : শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীতে উপমহাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের ৫১টি পীঠস্থানের মধ্যে অন্যতম বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহাসিক মা ভবানীর মন্দির পরিদর্শন ও পূজা করলেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারি হাই কমিশনার মনোজ কুমার। শুক্রবার (১১ই অক্টোবর) বেলা বারোটায় তিনি ওই মন্দিরটি পরিদর্শনে এলে মন্দির কমিটি ও পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি তাঁকে বরণ করে নেওয়া হয়।

পরে তিনি মন্দিরের ঐতিহাসিক স্থানগুলো ঘুরে ঘুরে দেখেন। এ-সময় মন্দিরের পুরোহিত এবং মন্দির কমিটির নেতৃবৃন্দ তাঁর কাছে মন্দিরের অতীত ইতিহাস তুলে ধরেন এবং ইতিহাস সম্বলিত বই-পুস্তক সহকারি হাই কমিশনারের হাতে তুলে দেন। মন্দিরের ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখে তিনি অভিভূত হন। সেইসঙ্গে এই ঐতিহাসিক মা ভবানী মন্দিরের উন্নয়নে ভারত হাই কমিশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন সহকারি হাই কমিশনার মনোজ কুমার।

এরপর মন্দিরের মাতৃ দর্শন ও পূর্জা অর্চনা করে প্রসাদ গ্রহণ করেন তিনি। সহকারি হাই কমিশনারের পরিদর্শনকালে শেরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম, শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জিয়ারুল ইসলাম, মন্দির কমিটির নেতা ডা. এনসি বাড়ই, দিলীপ কুমার দেব, অমৃত লাল সাহা, সাংবাদিক নিমাই ঘোষ, চন্দন চক্রবর্তী, উত্তম ব্যানার্জী, সুরেশ চক্রবর্তী ছাড়াও পূজা উদযাপন পরিষদসহ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.