মো:মিনহাজুল ইসলাম: বগুড়া মহাস্হান মাযার শরীফের সাবেক খাদেম মরহুম আলহাজ্ব শাখাওয়াত হোসেন বারিদারের নামে প্রতিষ্ঠিত “শাখাওয়াত ম্যানশন” বিল্ডিং এ শাহ সুলতান আবাসিক বোর্ডিং এ দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলে আসছে বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে শিবগঞ্জ থানা পুলিশ উক্ত আবাসিক বোর্ডিং এ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বোর্ডিং এ অসামাজিক কার্যকলাপে অবস্থানরত লোকজন পিছনের গোপন জানালা দিয়ে পালিয়ে যায়।
এ সময় শিবগঞ্জ থানা পুলিশ হোটেল পরিচালক চাঁন মিয়াকে আটক করে। (৯অক্টোবর ) সাক্ষাৎকারে শিবগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল হান্নান জানান, আটক ম্যানেজারকে আজ সকালে চালান করে দেয়া হয়েছে। তিনি আরো বলেন মহাস্হানগড় এলাকায় কোন অসামাজিক কার্যকলাপ এবং মাদক বেচাকেনা হতে দেবো না। এজন্য জনসাধারণের সহযোগীতা কামনা করেন তিনি।