ঘোষণা প্রতিবেদক: জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানালে কঠোর বিরোধিতা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার (৭ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। হাসনাত তার পোস্টে লিখেছেন, ‘স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হলে, আমরা সেই আত্মঘাতী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও কঠোর বিরোধিতা করব।’ তিনি বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনার সকল অপরাধের দোষর জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। জাতীয় পার্টি অবৈধ সব কটি নির্বাচনের উৎসাহ যুগিয়েছে। এর পূর্বে আওয়ামী লীগ সরকারের বিগত তিনটি সংসদ বাতিলের দাবি জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। সোমবার (৭ অক্টোবর) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যার প্রতিবাদে আয়োজিত এক অনুষ্ঠানে এ দাবি জানান তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ সরকার মানবাধিকার লঙ্ঘনসহ নানা ধরনের নৈরাজ্য সৃষ্টি করেছে। তারা পুনারায় দেশে ফেরার চেষ্টা করলে তাদের অপরাধ অনুযায়ী বিচার করা হবে। তিনি বলেন, বিগত তিনটি ইলেকশন ও সংবিধান বাতিল করে নতুন সংবিধান তৈরি করতে হবে। একইসঙ্গে দ্রুত রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে। এ সময় দীর্ঘদিন নৈরাজ্য সৃষ্টি করার দায়ে ছাত্রলীগের রাজনীতিও বাতিলের দাবি জানান তিনি। হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, আগামীর বাংলাদেশ হবে দূর্ণীতি ও বৈষম্য মুক্ত।
নতুন বাংলাদেশ গড়তে হলে দেশ পরিচালনার দায়িত্ব নিতে হবে শিক্ষিত ও তরুণ সমাজকে।