ফারুক হোসেন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার দুর্গা মন্দিরে সরকারি অনুদান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এ অনুদান বিতরণের আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদ মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার দায়িত্ব প্রাপ্ত সেনা বাহিনীর ল্যাপ্টনেন ক্যাপ্টেন আনাম, ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জিয়াউল ইসলাম জিয়া, প্রেস ক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম ডন,সেনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক প্রফুল্ল শর্মা, ঠাকুরগাঁও পূজা উদযাপন ফ্রন্ট সাধারণ সম্পাদক রাম কৃষ্ণ রায় প্রমুখ। সভা শেষে প্রত্যেক পূজা কমিটির সভাপতি ও সম্পাদকের সরকারি অনুদান প্রদান করে উপজেলা প্রসাশন।