1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

আলীগ্রাম মাদ্রাসায় অবৈধ কমিটির দ্বারা নিয়োগ বাতিলের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৪৫ দেখেছেন

মোঃ জান্নাতুল নাঈম, শিবগঞ্জ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের আলীগ্রামে সচেতন এলাকাবাসীর আয়োজনে আলীগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসার অবৈধ কমিটির দ্বারা নিয়োগ বাতিলের দাবীতে মাদ্রাসা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে সাবেক সভাপতি হুসাইন শরিফ সঞ্চয় ও বর্তমান অধ্যক্ষ গোলজার হোসেন এর মাধ্যমে দেওয়া নিয়োগ বাতিল এবং মাদ্রাসার আয়-ব্যয়ের হিসাব সংশোধনের দাবীতে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
কর্মসূচি শেষে এক প্রতিবাদ সমাবেশ স্থানীয় সমাজ সেবক রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন অত্র এলাকার সমাজ সেবক রাজেকুল ইসলাম, মাওলানা শামিম আহম্মেদ, সাইদুল ইসলাম, আঃ মান্নান, মামুন হোসেন, জয়েন উদ্দিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাবেক সভাপতি ও অধ্যক্ষের যোগসাজসে এই মাদ্রাসায় নিয়োগের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। তারা অত্র মাদ্রাসার কোন উন্নয়ন করেননি। সুষ্ঠ তদন্ত স্বাপেক্ষে অবৈধ নিয়োগ বাতিলসহ সঠিক আইনী ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান। অবিলম্বে অবৈধ কমিটির নিয়োগ বাতিল ও মাদ্রাসার আয়-ব্যয়ের হিসাব জনসম্মুখে না দিলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এব্যাপারে অত্র মাদ্রাসার অধ্যক্ষ গোলজার হোসেন মুঠোফোনে বলেন, এলাকার শিক্ষিত ও দক্ষ লোকদের নিয়োগ না দিয়ে বিগত সময়ের সাবেক সভাপতি মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বহিরাগতদের নিয়োগ দিয়ে বাণিজ্য করেছেন। আমাকে কোন কিছু জিজ্ঞাসা না করেই সাবেক সভাপতি এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার কারনেই বর্তমানে এই পরিস্থিতি সৃষ্ঠি হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.