1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

বিশ্ব প্রবীণ দিবস পালিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৫২ দেখেছেন

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় প্রেস ক্লাবের আঙ্গিনায় প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ব প্রবীণ দিবস ২০২৪ উপলক্ষে পথসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।  সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা একে এম করম আলী, অনুষ্ঠান সঞ্চালনা ও মূল প্রবন্ধ পাঠ করেন পরিষদের সাধারণ  সম্পাদক শিকদার আবদুস সালাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধ খোরশেদ আলম, জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসলাম ইকবাল, সিনিয়র সদস্য আলম হোসেন, আতিকুর ইসলাম, হাফিজুর রহমান, বীরমুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ রানা, বিমল মালাকার, অনিমেশ ভট্টাচার্য, জাহাঙ্গীর হাবিবুল্লাহ, একাব্বর আলী, মশিউর রহমান, নাজিম উদ্দিন,  ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবীণ ও কর্মাহত সাংবাদিকদের সুরক্ষা, তাদের জন্য মাসিক ২০ হাজার টাকা ভাতা এটা এখন সময়ের দাবি। মাননীয় প্রধান উপদেষ্ঠা ড.মুহাম্মদ ইউনূসের কাছে জোর দাবি প্রবীণ সাংবাদিকদের ২০ হাজার টাকা  ভাতা  প্রদান করে তাদের চিকিৎসা ও বেঁচে থাকতে পারে সে ব্যবস্থা করবেন বলে আশাবাদী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.