1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
নাসরাল্লাহ হত্যা, নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের দাবি ইরানের - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে হামলা ও মারপিটের অভিযোগ, সংবাদ সম্মেলন ‎মাদারীপুর সদর ও রাজৈরে পৃথক অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৭জন পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে : তথ্য প্রতিমন্ত্রী নরসিংদীতে রাব্বি দগ্ধ হওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার হয়নি কেউ ডিমলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গণপরিবহনে নতুন ভাড়া নৈরাজ্য রেকর্ড! পুলিশ হডকোয়ার্টার্সের লক্ষ্মীপুর জোন পরিদর্শন মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে সফলতার জন্য,পুলিশ কর্মকর্তাদের সম্মাননা দিল প্রেসক্লাব উন্নয়নের অঙ্গীকার নিয়ে কামারপুকুরের মাঠে রাজু হোসেন কালকিনিতে নবজাতকের মাঝে গাছের চারা ও জন্মনিবন্ধন বিতরন

নাসরাল্লাহ হত্যা, নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের দাবি ইরানের

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ২:১৪ অপরাহ্ণ

নিউজ ডেস্ক: লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহপ্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার প্রতিবাদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক চেয়ে চিঠি দিয়েছে ইরান। শনিবার (২৮ সেপ্টেম্বর) ১৫ সদস্যের এই সংস্থার কাছে লেখা এক চিঠিতে এই দাবি জানিয়েছেন জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সায়েইদ ইরাভানি।

চিঠিতে ইরানের রাষ্ট্রদূত কূটনৈতিক প্রাঙ্গণ ও প্রতিনিধিদের ওপর হামলা কূটনৈতিক নীতিমালার চরম লঙ্ঘন বলে সতর্ক করেন। তিনি বলেন, ইরান এ ধরনের হামলার বিরুদ্ধে হুঁশিয়ার করছে। এসব আগ্রাসনের পুনরাবৃত্তি সহ্য করা হবে না।

ইরাভানি আরও বলেন, জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষার্থে আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজেদের সহজাত অধিকার প্রয়োগ করতে (শক্তি প্রয়োগ) ইরান সামান্যতম দ্বিধা করবে না।

ইরান অনেক বছর ধরেই হিজবুল্লাহকে আর্থিক ও সামরিক সমর্থন দিয়ে আসছে। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নাসরাল্লাহ হত্যার প্রতিশোধ নেওয়া হবে।

নাসরাল্লাহকে শহীদ উল্লেখ করে শনিবার তার হত্যার ঘটনায় ইরানে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন খামেনি। তিনি বলেন, হাসান নাসরাল্লাহর চিন্তাধারা ও দেখিয়ে যাওয়া পথ অটুট রাখা হবে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লাহর সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। এতে হাসান নাসরাল্লাহ নিহত হন বলে শনিবার দাবি করে তেল আবিব। তাৎক্ষণিকভাবে ইসরায়েলের এমন দাবি নিয়ে কোনো মন্তব্য না করলেও পরে বিষয়টি নিশ্চিত করে হিজবুল্লাহ।
সুত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com