1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
রুহিয়া অস্থায়ী উপজেলা কার্যালয়ে ইউএনও'র বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চকরিয়ায় ভোরের অভিযানে দুই ডাম্পার আটক, স্যালু মেশিন ধ্বংস মাদক ও সেবনকারী এবং ব্যবসায়িক বিরোধী ও অভিভাবক সমাবেশে বক্তব্য দিয়েছেন কলারোয়ার বামনখালি হাইস্কুলের সাবেক শিক্ষক আফজাল করিম ই.ন্তে.কা.ল করেছেন পূবাইলে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে তরুণ ঠিকাদার রানা মিয়ার সংবাদ সম্মেলন করিম সুপার মার্কেট মেহমান খানায় ভিক্ষুক ও অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ সুনামগঞ্জ সদরে নিষিদ্ধ ছাএলীগের মিছিল লামায় হাই কোর্টকে বৃদ্ধাঙ্গুলি সাতক্ষীরার দেবহাটায় ডাকাতের গুলিবর্ষণ: মালামাল ফেলে ডাকাত দলেরা পলাতক রুহিয়া অস্থায়ী উপজেলা কার্যালয়ে ইউএনও’র বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ উখিয়ায় ৬৪ বিজিবি’র অভিযানে ৩ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

রুহিয়া অস্থায়ী উপজেলা কার্যালয়ে ইউএনও’র বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

reporter বেলাল হোসেন ,ঠাকুরগাঁও
calendar প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩২ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ৬০০টি গাছের চারা বিভিন্ন প্রতিষ্ঠানে বিতরণ করা হবে। একই সঙ্গে উপজেলা অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রুহিয়া উপজেলা অস্থায়ী কার্যালয়ের ডাকবাংলা চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলাউদ্দিন।

বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বুরো বাংলাদেশ, ঠাকুরগাঁও অঞ্চল-এর পক্ষ থেকে ৬০০টি চারা সরবরাহ করা হয়। চারাগুলোর মধ্যে রয়েছে আম, জাম, কাঁঠাল, জলপাই, আমড়া, কামরাঙা, জাত লেবু, মেহগনি, পেয়ারা ও বেল। প্রতিটি প্রজাতির ৬০টি করে মোট ৬০০টি চারা পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হবে।এ ছাড়া কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় পর্যায়েও কিছু গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন বলেন, পর্যায়ক্রমে এসব গাছের চারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থী ও স্থানীয় জনগণের মধ্যে বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি পাবে।

এ সময় উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজহারুল ইসলাম বাদল,১নং রুহিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com