1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
দেবহাটা উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষনায় প্রোগ্রেস শেয়ারিং মিটিং - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চকরিয়ায় ভোরের অভিযানে দুই ডাম্পার আটক, স্যালু মেশিন ধ্বংস মাদক ও সেবনকারী এবং ব্যবসায়িক বিরোধী ও অভিভাবক সমাবেশে বক্তব্য দিয়েছেন কলারোয়ার বামনখালি হাইস্কুলের সাবেক শিক্ষক আফজাল করিম ই.ন্তে.কা.ল করেছেন পূবাইলে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে তরুণ ঠিকাদার রানা মিয়ার সংবাদ সম্মেলন করিম সুপার মার্কেট মেহমান খানায় ভিক্ষুক ও অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ সুনামগঞ্জ সদরে নিষিদ্ধ ছাএলীগের মিছিল লামায় হাই কোর্টকে বৃদ্ধাঙ্গুলি সাতক্ষীরার দেবহাটায় ডাকাতের গুলিবর্ষণ: মালামাল ফেলে ডাকাত দলেরা পলাতক রুহিয়া অস্থায়ী উপজেলা কার্যালয়ে ইউএনও’র বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ উখিয়ায় ৬৪ বিজিবি’র অভিযানে ৩ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

দেবহাটা উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষনায় প্রোগ্রেস শেয়ারিং মিটিং

reporter রিয়াজুল ইসলাম আলম,দেবহাটা
calendar প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৯ অপরাহ্ণ

“শিশু শ্রম নয়, শিশুর জীবন হোক স্বপ্নময়” এই শ্লোগানকে সামনে রেখে দেবহাটায় সুশীলনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষনায় প্রোগ্রেস শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে বৃহষ্পতিবার ১৭ সেপ্টেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। সুশীলনের কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও সার্বিক বিষয়ে ব্রিফ করেন সুশীলনের ম্যানেজার মামুন হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন যথাক্রমে দেবহাটা উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস চন্দ্র মন্ডল, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফছার আলী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাসের ম্যানেজার আলমগীর হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মকর্তা মিল্টন বিশ্বাস, সুশীলনের শিশু ফোরামের সভাপতি অনামিকা পাড়, পারুলিয়া ইউনিয়নের সুশীলনের সভাপতি লিটন ঘোষ বাপী, ইলিয়াস হোসেন, দেবহাটার সুশীলনের গ্রাম কমিটির সভাপতি ফিরোজ হোসেন প্রমুখ। সভায় জানানো হয়, দেবহাটা উপজেলাতে মোট ৮৭জন শিশু শিশুশ্রমের সাথে সম্পৃক্ত ছিল বলে প্রাথমিকভাবে পাওয়া গিয়েছিল। তাদের মধ্যে বেশিরভাগ শিশুর পরিবারকে আর্থিকভাবে সহযোগীতা ও বিভিন্নভাবে সহযোগীতা প্রদানের মাধ্যমে স্কুলে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এসময় ইউএনও মিলন সাহা বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে উপজেলাকে শিশুশ্রম মুক্ত করা সম্ভব। কোন কাজই একা বা একটি প্রতিষ্টানের মাধ্যমে করা সম্ভব হয় না। সেজন্য যার যার জায়গা থেকে একাজ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে হবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com