1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
মুলাদীর সফিপুর ইউনিয়নে মাদকবিরোধী অভিযান, মাদকসেবীর ৭ দিনের কারাদণ্ড - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চকরিয়ায় ভোরের অভিযানে দুই ডাম্পার আটক, স্যালু মেশিন ধ্বংস মাদক ও সেবনকারী এবং ব্যবসায়িক বিরোধী ও অভিভাবক সমাবেশে বক্তব্য দিয়েছেন কলারোয়ার বামনখালি হাইস্কুলের সাবেক শিক্ষক আফজাল করিম ই.ন্তে.কা.ল করেছেন পূবাইলে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে তরুণ ঠিকাদার রানা মিয়ার সংবাদ সম্মেলন করিম সুপার মার্কেট মেহমান খানায় ভিক্ষুক ও অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ সুনামগঞ্জ সদরে নিষিদ্ধ ছাএলীগের মিছিল লামায় হাই কোর্টকে বৃদ্ধাঙ্গুলি সাতক্ষীরার দেবহাটায় ডাকাতের গুলিবর্ষণ: মালামাল ফেলে ডাকাত দলেরা পলাতক রুহিয়া অস্থায়ী উপজেলা কার্যালয়ে ইউএনও’র বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ উখিয়ায় ৬৪ বিজিবি’র অভিযানে ৩ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

মুলাদীর সফিপুর ইউনিয়নে মাদকবিরোধী অভিযান, মাদকসেবীর ৭ দিনের কারাদণ্ড

reporter এস এম শাহ আলম,বরিশাল
calendar প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১১ অপরাহ্ণ

বরিশাল জেলা মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবনের অভিযোগে মোঃ অনিক ফরাজি (২২) নামে এক যুবককে আটক করেছে মুলাদী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সফিপুর ইউনিয়নের ছোট লক্ষিপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় অনিক ফরাজিকে আটক করা হয়। তিনি ছোট লক্ষিপুর এলাকার মোঃ রিপন ফরাজির ছেলে।
পরে আটক ব্যক্তিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত অনিক ফরাজিকে বরিশালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
মুলাদী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়দের ভাষ্য, মাদকে6র বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হলে এলাকায় মাদক সেবন ও বিক্রি নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com