1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
সিদ্ধিরগঞ্জে আইবিডব্লিউএফের বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন,সভাপতি শরিফুল, সেক্রেটারি মোনাফ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বাংলাদেশ প্রেস ক্লাব বগুড়া জেলা শাখার উন্নয়নমূলক আলোচনা সভা  মেয়ের চিকিৎসার টাকা জোগাড়ে কিডনি বিক্রি করতে চান বাবা ​হালুয়াঘাট সীমান্তে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ‘লাঠিখেলা’ আউলিয়াপুর নূরে মদিনা কমপ্লেক্সে ফলের চারাগাছ দিলেন আদর্শ মানবসেবা সংস্থার পরিচালক আফরোজা আকবর সিদ্ধিরগঞ্জে আইবিডব্লিউএফের বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন,সভাপতি শরিফুল, সেক্রেটারি মোনাফ গাজীপুরে দৈনিক টাইমস অব বাংলাদেশ পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফুলবাড়ী সীমান্তে পৃথক অভিযানে মাদক ও চোরাচালান পণ্য আটক পাবনায় সাংবাদিকদের মিলন মেলা, ঐক্য ও বস্তুনিষ্ঠতার আহ্বান কয়রায় পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৫০ হাজার টাকার মাছ নিধনের দাবি মাত্রাই ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জাহিদের পক্ষে বিএনপির কর্মী সমাবেশ

সিদ্ধিরগঞ্জে আইবিডব্লিউএফের বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন,সভাপতি শরিফুল, সেক্রেটারি মোনাফ

reporter মোঃ মাহবুবুর রহমান,নারায়ণগঞ্জ 
calendar প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২২ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসম্যান অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ (আইবিডব্লিউএফ)-এর ট্রেড বডি বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে শরিফুল ইসলামকে সভাপতি এবং আবদুল মোনাফকে সেক্রেটারি মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সংগঠনের বিশেষ কার্যনির্বাহী সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।সভায় প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের অঞ্চল পরিচালক মুহাম্মদ জামাল হোসাইন। সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন জিএম হাবিবুল্লাহ।

এ সময় সংগঠনের অঞ্চল সহ-সভাপতি মাহবুব আলম, ট্রেড কমিটির সদস্য এবং থানা ম্যানেজমেন্ট কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ জামাল হোসাইন বলেন, ইসলাম ব্যবসায় সততা ও ন্যায়নীতির প্রতি গুরুত্ব দিয়েছে। ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম করা হয়েছে। তাই ব্যবসায়ীদের সততা বজায় রাখার পাশাপাশি সমাজের প্রতি নিজেদের দায়িত্ব পালনে সচেতন হতে হবে এবং মানুষের কল্যাণে ভূমিকা রাখতে হবে।

সভায় নবগঠিত কমিটির মাধ্যমে ফাউন্ডেশনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, শক্তিশালী ও জনকল্যাণমুখী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com