1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
নন্দীগ্রামের এসিল্যান্ড রোহানের পদোন্নতি, মন্ত্রণালয়ে বদলি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বাংলাদেশ প্রেস ক্লাব বগুড়া জেলা শাখার উন্নয়নমূলক আলোচনা সভা  মেয়ের চিকিৎসার টাকা জোগাড়ে কিডনি বিক্রি করতে চান বাবা ​হালুয়াঘাট সীমান্তে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ‘লাঠিখেলা’ আউলিয়াপুর নূরে মদিনা কমপ্লেক্সে ফলের চারাগাছ দিলেন আদর্শ মানবসেবা সংস্থার পরিচালক আফরোজা আকবর সিদ্ধিরগঞ্জে আইবিডব্লিউএফের বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন,সভাপতি শরিফুল, সেক্রেটারি মোনাফ গাজীপুরে দৈনিক টাইমস অব বাংলাদেশ পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফুলবাড়ী সীমান্তে পৃথক অভিযানে মাদক ও চোরাচালান পণ্য আটক পাবনায় সাংবাদিকদের মিলন মেলা, ঐক্য ও বস্তুনিষ্ঠতার আহ্বান কয়রায় পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৫০ হাজার টাকার মাছ নিধনের দাবি মাত্রাই ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জাহিদের পক্ষে বিএনপির কর্মী সমাবেশ

নন্দীগ্রামের এসিল্যান্ড রোহানের পদোন্নতি, মন্ত্রণালয়ে বদলি

– প্রেসক্লাবের তথ্য সহযোগিতার ভূয়সী প্রশংসা

reporter মোঃ আবু হাসান, (বগুড়া)
calendar প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ ভূমি সহকারী কমিশনার (এসিল্যান্ড) রোহান সরকারকে পদোন্নতি দিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। সিনিয়র সহকারী সচিব পদে তিনি যোগদান করবেন। উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা, বাল্য বিবাহ, মাদকের আগ্রাসন প্রতিরোধে জনসচেতনতা, সার ও বাজার ব্যবস্থাপনা, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ভূমিসেবা সহজ করাসহ জনস্বার্থে দায়িত্বশীল ছিলেন এই কর্মকর্তা।

গতকাল সাংবাদিক নেতাদের মুঠোফোনে কল করে তথ্য-পরামর্শ সহযোগিতার জন্য ভূয়সী প্রশংসা করেন বিদায়ী এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্টেট রোহান সরকার। দায়িত্ব পালনকালে আচরণ, সিদ্ধান্তে ভুলত্রুটি বা কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছেন। নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাব সভাপতি আব্দুর রউফ রুবেল ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দয়ার নেতৃত্বের প্রশংসা করেন প্রশাসনের বিদায়ী কর্মকর্তা।

২০২৪ সালের ৬ জুন নন্দীগ্রাম উপজেলা ভূমি অফিসে যোগদান করেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার। জনবান্ধব কর্মদক্ষতায় বিশেষ স্বীকৃতি পেয়েছেন। মাঠ প্রশাসনে স্বচ্ছতা, ডিজিটাল ভূমিসেবা নিশ্চিত করা, দ্রুততম সময়ে নামজারি (খারিজ) নিষ্পত্তি, দুর্নীতি হয়রানি বন্ধে কার্যকর ভূমিকা, আইনের কঠোর প্রয়োগ এবং জনস্বার্থে তৎপরতার দৃষ্টান্ত গড়েন ৩৮তম বিসিএস (প্রশাসন) ব্যাচের এই কর্মকর্তা। তার প্রশাসনিক দক্ষতা ও দায়িত্বশীলতার মাধ্যমে নন্দীগ্রামে সরকারি সেবাসহ আইনের শাসন প্রতিষ্ঠায় ব্যাপক পরিবর্তন ঘটেছে। স্বীকৃতিস্বরূপ রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বিশেষ সম্মাননা অর্জন করেন রোহান সরকার। তিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদেও অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সময় চাল, সার, তেল, তরমুজ, মরিচসহ নিত্যপণ্য ও ঈদ-রমজানে বাজারের কৃত্রিম সংকট পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি সিন্ডিকেটে গুঁড়িয়ে দিয়ে প্রশংসিত হন। ফিলিং স্টেশন, নিয়মিত বাজার মনিটরিং, দই-মিষ্টি ও বেকারি কারখানা, চিকিৎসা সেবা প্রতিষ্ঠান ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অনিয়ম রুখে দেন। কর্তব্য পালনে দায়িত্বশীল কর্মকর্তা উপজেলাজুড়ে প্রশংসা কুড়াচ্ছেন। তার বদলির খবরে আবেগাপ্লুত জনপ্রতিনিধি ও নাগরিকরা।

নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক রনি জানান, বিদায়ী এসিল্যান্ড ছিলেন সাংবাদিক বান্ধব, নিয়মিত তথ্য ও পরামর্শ নিতেন। তিনি প্রেস ক্লাব নেতাদের কল করে পদোন্নতিসহ বদলির কথা জানিয়ে সার্বিক সহযোগিতার কৃতজ্ঞতা প্রকাশ করে বিদায় নিয়েছেন। অভিজ্ঞতা ও কর্মদক্ষতা নিয়ে এবার জাতীয় পর্যায়ে প্রশাসনিক দায়িত্বে নতুন অধ্যায় শুরু করছেন।

সিনিয়র সহকারী সচিব পদোন্নতি পাওয়া রোহান সরকার বলেন, পদোন্নতিজনিত কারণে আমাকে ঢাকায় বদলি করা হয়েছে। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে নন্দীগ্রাম থেকে বিদায় নিচ্ছি। আপনারা যারা প্রেসক্লাবের সদস্য, তারা সর্বদা আমার পাশে থেকে তথ্য ও পরামর্শ দিয়ে সহায়তা করেছেন। সকলের প্রতি আন্তরিক ধন্যবাদসহ কৃতজ্ঞতা প্রকাশ করছি।​কাজের তাগিদে কিংবা মানুষ হিসেবে চলনে-বলনে ভুলত্রুটি হওয়া খুবই স্বাভাবিক। দীর্ঘদিনের পথচলায় কোনো আচরণে বা সিদ্ধান্তে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com