1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
কুষ্টিয়ায় হেলিকপ্টার থেকে নামলেন মেয়র প্রার্থীর ভাই, ওসির ফুলেল শুভেচ্ছায় সমালোচনার ঝড় - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রামগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন নিশান ফরিদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেপ্তার ৭ জমির আবাদ কমাই দিছি, চুরি কইরা খামু এহন বিরলে বহিরাগতদের হামলায় শিক্ষক লাঞ্ছনা: দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত টাঙ্গাইল ধনবাড়ীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ,ধর্ষক আব্দুল খালেকে দ্রুত গ্রেফতার এবং ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন নলডাঙ্গায় মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড ও জরিমানা পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় নৈশ প্রহরীদের বেঁধে সোনার দোকানসহ ৫ দোকানে ডাকাতি সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ চলছে দেশে আসলেই গ্রেফতার মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

কুষ্টিয়ায় হেলিকপ্টার থেকে নামলেন মেয়র প্রার্থীর ভাই, ওসির ফুলেল শুভেচ্ছায় সমালোচনার ঝড়

reporter কুষ্টিয়া প্রতিনিধি
calendar প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২০ অপরাহ্ণ

​কুষ্টিয়ার খোকসায় সিঙ্গাপুর প্রবাসী এক ব্যক্তিকে থানার ওসির ফুলেল শুভেচ্ছা জানানোর ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ওই প্রবাসী স্থানীয় এক মেয়র প্রার্থীর ছোট ভাই এবং তার বিরুদ্ধে রয়েছে মানবপাচার ও প্রতারণার নানা অভিযোগ। ​জানা যায়, রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে খোকসা উপজেলার খোকসা-জানিপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে একটি ভাড়া করা হেলিকপ্টার অবতরণ করে। সিঙ্গাপুর থেকে আন্তর্জাতিক ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর পর দ্রুত নিজ এলাকায় ফিরতে এই বিশেষ হেলিকপ্টারটি ভাড়া করেছিলেন প্রবাসী নাসির উদ্দিন শেখ। তিনি খোকসা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কমলাপুর রুমীপাড়ার বাসিন্দা এবং আসন্ন খোকসা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রবিন রায়হান জসিমের ছোট ভাই।

​হেলিকপ্টার অবতরণের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিদ্যালয় মাঠে শত শত মানুষ ভিড় জমায়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোশারফর হোসেন হেলিকপ্টার থেকে নামা ওই প্রবাসীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন।

​স্থানীয়দের ভাষ্য, নাসির উদ্দিন শেখ একজন বিতর্কিত আদম ব্যবসায়ী এবং সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার বহু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমন একজন ব্যক্তির সঙ্গে পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের ফুলেল অভ্যর্থনা সম্পূর্ণ স্বজনপ্রীতি ও সরকারি চাকরি বিধিমালার পরিপন্থী।

​তবে বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক তৈরি হলেও পুলিশের পক্ষ থেকে এসেছে পরস্পরবিরোধী বক্তব্য।​খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে মুঠোফোনে জানান, এ ধরনের ব্যক্তিকে আমরা ফুল দিতেও পারি না, দিইও নাই। যাদের লোক, তারাই ফুল দিয়েছে। আমরা কেবল নিরাপত্তার দায়িত্বে গিয়েছিলাম। এই বলেই তিনি ফোন কেটে দেন।​অন্যদিকে, মেয়র প্রার্থী রবিন রায়হান জসিম দাবি করেছেন, ওসি কাউকে ফুল দেননি। কাঁদার মধ্যে ফুল পড়ে যাচ্ছিল, সেটা উনি ধরাধরি করে দিয়েছেন।
​এ বিষয়ে কুষ্টিয়া পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। বিস্তারিত খোঁজ নিয়ে পরবর্তীতে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com