1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
আলফাডাঙ্গায় মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আদালত ও থানার চত্বরে পড়ে নষ্ট হচ্ছে মামলার আলামত: সুনির্দিষ্ট আদেশের অভাবে বছরজুড়ে স্থবিরতা নাগরপুরে এমপি লাভলু ও সহধর্মিনী মুকুলের সুস্থতা কামনায় দোয়া মাহফিল হরষপুর রেলওয়ে স্টেশনের উন্নয়নে ‘ঐক্যবদ্ধ হরষপুর রেলওয়ে স্টেশন’-এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কাশিমপুরে নারী-স্বামীকে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া দীর্ঘ ১৫ বছর পর রেড ক্রিসেন্ট নির্বাচন শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটার বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড আহলা দরবার শরীফে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী উদযাপন রামগঞ্জে মাদকবিরোধী র‍্যালি, পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত । স্বপ্নীল চৌধুরী জাবেদ ধুনটে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, আদালতে প্রেরণ মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৩, আহত ২৩

আলফাডাঙ্গায় মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

reporter আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
calendar প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৬ অপরাহ্ণ

ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ রাজু মোল্লা (৩০) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গত শনিবার ৫ সেপ্টেম্বর উপজেলার ধুলজুড়ী গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানূর রহমান। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় রাজু মোল্লাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত রাজু মোল্লা উপজেলার ধুলজুড়ী গ্রামের পিয়ার মোল্লার ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রাজু মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাঁর মাদকসংক্রান্ত কর্মকাণ্ডের কারণে স্থানীয় ও পারিবারিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছিল বলে অভিযোগ ওঠে। পরে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাঁকে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেওয়া হয়।
পুলিশের মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল আমিন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না।”
তিনি মাদক নির্মূলে তথ্য দিয়ে সহযোগিতা করতে স্থানীয়দের প্রতি আহ্বান রাখেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com