1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
মুলাদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা  - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আদালত ও থানার চত্বরে পড়ে নষ্ট হচ্ছে মামলার আলামত: সুনির্দিষ্ট আদেশের অভাবে বছরজুড়ে স্থবিরতা নাগরপুরে এমপি লাভলু ও সহধর্মিনী মুকুলের সুস্থতা কামনায় দোয়া মাহফিল হরষপুর রেলওয়ে স্টেশনের উন্নয়নে ‘ঐক্যবদ্ধ হরষপুর রেলওয়ে স্টেশন’-এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কাশিমপুরে নারী-স্বামীকে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া দীর্ঘ ১৫ বছর পর রেড ক্রিসেন্ট নির্বাচন শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটার বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড আহলা দরবার শরীফে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী উদযাপন রামগঞ্জে মাদকবিরোধী র‍্যালি, পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত । স্বপ্নীল চৌধুরী জাবেদ ধুনটে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, আদালতে প্রেরণ মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৩, আহত ২৩

মুলাদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা 

reporter মুলাদী (বরিশাল নজরুল ইসলাম সিকদার)
calendar প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:০২ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুলাদী উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মুলাদী উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির ১নং সদস্য, মুলাদী উপজেলা সাবেক চেয়ারম্যান ও পৌর মেয়র, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার খান।
সভায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৯ সেপ্টেম্বর র‍্যালি ও আনন্দ মিছিল আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন মুলাদী পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আঃ রব খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান শরীফ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুর হোসেন হাওলাদার, বরিশাল উত্তর জেলা উলামা দলের সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, মুলাদী সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান বেল্লাল, কাজিরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ প্যাদা, বিএনপি নেতা মাস্টার আনসার উদ্দিন, পৌর বিএনপির ৬নং ওয়ার্ড সভাপতি শাজাহান বেপারী, ৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি রাজ্জাক চৌকিদার, পৌর কৃষক দলের সভাপতি আলামিন রাড়ীসহ উপজেলা, পৌরসভা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভা শেষে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে পালনের জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com