1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
মাদক-জুয়া-কিশোর গ্যাং রুখতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান- উপ-পুলিশকমিশনার বেল্লাল হোসাইন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সাভারে লাইসেন্সবিহীন ভেজাল পশু ওষুধ কারখানা: তথ্য সংগ্রহকালে সাংবাদিকদের ওপর হামলা ধুনটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৎস্যজীবী দলের আনন্দ মিছিল মাদক-জুয়া-কিশোর গ্যাং রুখতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান- উপ-পুলিশকমিশনার বেল্লাল হোসাইন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা  নগরকান্দায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালন পঞ্চগড়ে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৫০ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির ‎সিংগাইরে আবিদুর রহমান খান রোমানের নেতৃত্বে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ফেনী সদর উত্তর ফতেপুরে গাছ কাটায় বাধা দেওয়ায় মা-মেয়ের ওপর হামলার অভিযোগ ফটিকছড়িতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, দুই যুবক আটক

মাদক-জুয়া-কিশোর গ্যাং রুখতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান- উপ-পুলিশকমিশনার বেল্লাল হোসাইন

reporter বরিশাল প্রতিনিধি
calendar প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৮ অপরাহ্ণ

বরিশাল সদর উপজেলার ১০ নম্বর চন্দ্রমোহন ইউনিয়নে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, মোবাইল ফোনের অপব্যবহার ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদ চত্বরে দৈনিক ভোর-এর ব্যুরো অফিস, বরিশালের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপ-পুলিশ কমিশনার বেলাল হোসাইন বলেন, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং ও অনলাইন জুয়া শুধু একজন ব্যক্তি বা পরিবারের ক্ষতি করছে না, এগুলো পুরো সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে তরুণ ও কিশোরদের একটি অংশ মোবাইল ফোনের অপব্যবহার এবং অনলাইন জুয়ার মাধ্যমে ধীরে ধীরে অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে। তাই সন্তানরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং মোবাইল ফোনে কী করছে—এসব বিষয়ে অভিভাবকদের সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
তিনি আরও বলেন, অপরাধ প্রতিরোধে শুধু পুলিশের ওপর নির্ভর করলে হবে না। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। কোথাও মাদক, কিশোর গ্যাং বা ইভটিজিংয়ের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। পাশাপাশি তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন ইতিবাচক কাজে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে বন্দর থানার অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেন বলেন, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে পরিবার থেকেই সচেতনতা তৈরি করতে হবে। মাদক ও অনলাইন জুয়ার মতো অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা দায়িত্ব পালন করছে। তবে সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া এসব অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন। তিনি অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
দৈনিক ভোর পত্রিকার সম্পাদক এস এম রফিকুল ইসলাম বলেন, মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তরুণ প্রজন্মকে এসব অপরাধ থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের পাশাপাশি গণমাধ্যমকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, শুধু অপরাধের খবর প্রকাশ নয়, অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমেও গণমাধ্যম সমাজের প্রতি দায়িত্ব পালন করতে পারে।
সভায় সভাপতিত্ব করেন ১০ নম্বর চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল হক হাওলাদার।
আলোচনা সভায় মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা, কিশোরদের অপরাধপ্রবণতা, ইভটিজিং এবং মোবাইল ফোনের অপব্যবহারের বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরা হয়। এসব সামাজিক সমস্যা প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com