পঞ্চগড়ে এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির পঞ্চগড় জেলা শাখা।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় চেম্বার অব কর্মাস ভবন মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির পঞ্চগড় জেলা শাখা।
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের পঞ্চগড় জেলা শাখার সভাপতি মো: রাশেদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সস্পাদক সাইদুল ইসলাম, প্রধান বক্ততা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পঞ্চগড় জেলা জামায়াতের আমীর মাওলানা মো: ইকবাল হোসাইন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম, জামায়াতে ইসলামির যুব বিভাগের সভাপতি ও কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ প্রধান,পঞ্চগড় ইসলামি ছাত্রশিবিরের সাবেক সভাপতি নুরে আলম সালেহীন।
জামায়াতের আমির মাওলানা মো: ইকবাল হোসাইন বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে।
ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আদর্শিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে। মেধাবী শিক্ষার্থীদের সুন্দর, সুশৃঙ্খল ও সমৃদ্ধ সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুস্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সস্পাদক সাইদুল ইসলাম
জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বর্তমান সাফল্যকে ভবিষ্যতের বড় অর্জনের ভিত্তি হিসেবে কাজে লাগাতে হবে। দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, পঞ্চগড় জেলা ইসলামি ছাত্রশিবিরের সেক্রেটারি মোহিবুল্লাহ মোহিব।
শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে সংবর্ধনা অনুষ্ঠানটি উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ৩৫০ এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও শিক্ষা সামগ্রী দিয়ে সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়।
কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও শিক্ষা সামগ্রী তুলেদেন অতিথিরা।
অনুষ্ঠানে ছাত্রশিবির, জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীর, অভিভাবক, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।