1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
সাতক্ষীরা জেলার তদারকির দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রী মো.আসাদুজ্জামান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বেতাগীতে ঘনঘন লোডশেডিং, দুর্ভোগে সাধারণ গ্রাহক গোসাইরহাট পৌরসভা যুবদলের সভাপতি পদে জনপ্রিয়তায় শীর্ষে এস. এম পাপেল ক্ষমতার দাপটে আইন-কানুন তোয়াক্কা করছে না সাজু গংরা ফটিকছড়ি ও ভূজপুর থানা পুলিশের যৌথ অভিযান: ২ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড উত্তরায় স্বল্প খরচে স্বাস্থ্যসেবা, প্রসূতি ও শিশু চিকিৎসায় বিশেষ গুরুত্ব রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়নি, ভবিষ্যতেও করা হবে না : অর্থমন্ত্রী দুর্গাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা  আড়াইহাজারে কবি নজরুল স্কুল এন্ড কলেজে ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন ও নজরুল বর্ষ উদযাপনে এমপি আজাদ কয়রার তেতুলতলা বাজারে টিসিবির সাশ্রয়ী পণ্য বিক্রি শুরু, স্বস্তিতে শত শত নিম্নআয়ের পরিবার

সাতক্ষীরা জেলার তদারকির দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রী মো.আসাদুজ্জামান

reporter মোঃ হাফিজ সাতক্ষীরা
calendar প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬, ১:০১ অপরাহ্ণ

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সরকারি উন্নয়ন সমন্বয় ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকির জন্য খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার আইন-শৃঙ্খলা, দুর্নীতি প্রতিরোধ এবং সামগ্রিক উন্নয়ন কার্যক্রমের বিশেষ তদারকির দায়িত্ব পাওয়ায় মাননীয় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান মহোদয়কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৬ সাতক্ষীরা-২ আসনে জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের নমীনি ও সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক গণমানুষের প্রিয় নেতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। আলহাজ্ব মো. আব্দুর রউফ শুভেচ্ছা বার্তায় বলেন, তাঁর পেশাগত সততা, দীর্ঘ আইনি অভিজ্ঞতা ও মানবাধিকার রক্ষার কার্যক্রম খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বিচারব্যবস্থা ও সামগ্রীক উন্নয়ন আরও শক্তিশালী হবে। জাতীয়তাবাদী দল বিএনপি সরকার উন্নয়ন, দুর্নীতি দমন, আইনশৃঙ্খলা রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা ও জাতীয় নিরাপত্তাসহ রাষ্ট্র পরিচালনার সব কার্যক্রমের জন্য জাতীয় সংসদ ও জনগণের কাছে দায়বদ্ধতার অবস্থান থেকে টেকসই উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতি নির্মূলকে অগ্রাধিকার দিতে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি আরো বলেন, মাননীয় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সাতক্ষীরা জেলার বিশেষ তদারকির দায়িত্ব পাওয়ায় তাঁর বলিষ্ঠ নেতৃত্বে এই দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সুশাসন ও জনকল্যাণমূলক কাজের গতি আরও বেগবান হবে বলে আলহাজ্ব মোঃ আব্দুর রউফ আশাবাদ ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com