1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
সংবেদনশীল ও দায়িত্বশীল গণমাধ্যম গঠনে খুলনায় মিডিয়া অংশীজনদের সংলাপ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চকরিয়া পাঁচ দিনব্যাপী বৃক্ষরোপন ও বৃক্ষমেলা ও উদ্বোধন দিনাজপুরকে হারিয়ে কক্সবাজারের জয়, শ্রেষ্ঠ বিতার্কিক সাংবাদিক কন্যা সোহানা কবির ভেড়ামারা মহিলা সরকারি কলেজ এ নতুন অধ্যক্ষ যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান স্বাধীনতার ৫৩বছর পর দুর্গম পাহাড়ে শিক্ষার আলোঃ স্বেচ্ছাশ্রমে চলতে পাঠদান,জাতীয়করণের দাবি স্থানীয়দের ফুলে সাজানো গাড়িতে বাড়ি পৌঁছে দেওয়া হলো অবসরপ্রাপ্ত শিক্ষককে বিরলে অপরাধ দমনে পুলিশের অভাবনীয় সাফল্য: ধরাশায়ী ঘাতকরা, মাদক নিয়ন্ত্রণে ‘জিরো টলারেন্স’ হাটহাজারীতে মাদকবিরোধী র‍্যালি ও সুধী সমাবেশ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠক অনুষ্ঠিত সংবেদনশীল ও দায়িত্বশীল গণমাধ্যম গঠনে খুলনায় মিডিয়া অংশীজনদের সংলাপ ছাতকে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

সংবেদনশীল ও দায়িত্বশীল গণমাধ্যম গঠনে খুলনায় মিডিয়া অংশীজনদের সংলাপ

reporter মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো
calendar প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ

আরোও দায়িত্বশীল অন্তর্ভুক্তিমুলক ও জেন্ডার সংবেদনশীল গণমাধ্যম গড়ে তুলতে খুলনায় গণমাধ্যমকর্মীদের সাথে নিয়ে ” সংবেদনশীল গণমাধ্যম সংলাপ ও করনীয় ” শীর্ষক বিভাগীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ আগষ্ট খুলনা প্রেসক্লাবে আয়োজিত এ সংলাপে নৈতিক ও অন্তর্ভুক্তিমুলক সংবাদ পরিবেশন, জেন্ডার – সংবেদনশীল সাংবাদিকতা এবং সমাজে প্রচলিত নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ মোকাবেলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। ” সমতায় তারুণ্য : ইয়ুথ ফর ইকুয়ালিটি প্রকল্পের আওতায় প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও খুলনা প্রেসক্লাব এ সংলাপের আয়োজন করে। অনুষ্ঠানে খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ইনফ্লুয়েন্সিং ক্যাম্পেইন ও কমিউনিকেশনস বিভাগের পরিচালক নিশাত সুলতানা এবং জাগো ফাউন্ডেশন ট্রাস্টের বিভাগীয় সমন্বয়ক মোঃ ওমর ফারুক উপস্থিত ছিলেন। সংলাপটি পরিচালনা করেন, প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ ( পিআইবি)র অধ্যায়ন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মনিরা শারমিন। খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার ‘বলেন, ” গণমাধ্যম মানুষের চিন্তা ও সমাজের দৃষ্টিভঙ্গি গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। তাই সংবাদে নারী – পুরুষ সহ বিভিন্ন শ্রেনী ও জনগোষ্ঠীর উপস্থাপন আমাদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম বলেন, ” বিশেষ করে নারী, শিশু প্রান্তিক জনগোষ্ঠীর সংশ্লিষ্ট সংবাদে শব্দচয়ন, ছবি ও তথ্য উপস্থাপনে সংবেদনশীলতা জরুরি। এধরনের সংলাপ সাংবাদিকদের নিজেদের চর্চা, পর্যালোচনা এবং আরোও দায়িত্বশীল সাংবাদিকতার পথ খুঁজে নিতে সহায়তা করবে। সমাপনি বক্তব্যে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের পরিচালক নিশাত সুলতানা বলেন, ” জেন্ডার বৈষম্য ও নেতিবাচক স্টেরিওটাইপ চ্যালেঞ্জ করতে এমন সাংবাদিকতা প্রয়োজন, যেখানে মানুষের মর্যাদা বৈচিত্র্য ও সমতার বিষয়গুলো যাথাযত প্রতিফলিত হবে। আমরা চাই সংলাপের আলোচনা গণমাধ্যমকর্মীদের দৈনন্দিন চর্চায় বাস্তব পরিবর্তন আনুক। পিআইবির অধ্যায়ন বিভাগের প্রধান মনিরা শারমিন বলেন, ” জেন্ডার – সংবেদনশীল সাংবাদিকতা দায়িত্বশীল সাংবাদিকতার অংশ। উৎস, নির্বাচন, ভাষা, ছবি, এবং মানুষের কণ্ঠস্বর তুলে ধরার প্রতিটি সিদ্ধান্তই সংবেদনশীলতা গুরুত্বপূর্ণ। সংলাপে প্রায় ৫০ জন সাংবাদিক ও মিডিয়া, পেশাজীবি অংশ নেন৷ পাশাপাশি অংশগ্রহণকারীদের ” সংবেদনশীলতায় জেন্ডার সংবেদনশীলতা, ম্যানুয়ালের সঙ্গে পরিচিত করা হয় এবং সংবাদ ও সম্পাদকীয় কাজে এর ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়। সমতা তারুণ্য : ইয়ুথ ফর ইকুয়ালিটি ” নেদারল্যান্ডস দুতাবাসের অর্থায়নে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্টের যৌথ বাস্তবায়নে পরিচালিত একটি চার বছর মেয়াদি প্রকল্প। প্রকল্পটির অন্যতম লক্ষ্যে হলো পেশাজীবিদের জেন্ডার – সংবেদনশীল কনটেন্ট তৈরিতে উৎসাহিত করা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রকল্প ব্যবস্থাপক মোঃ হুসাইন সাকির, মিডিয়া স্পেশালিষ্ট সাইয়্যেদ মো: তাফহীম ও জেন্ডার স্পেশালিষ্ট ফারজানা রুপা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com