1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
বালুমহল নিয়ে হরিরামপুরে বিএনপির দুই পক্ষের মিছিল, ধাওয়া-পাল্টাধাওয়া - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দিনাজপুরকে হারিয়ে কক্সবাজারের জয়, শ্রেষ্ঠ বিতার্কিক সাংবাদিক কন্যা সোহানা কবির ভেড়ামারা মহিলা সরকারি কলেজ এ নতুন অধ্যক্ষ যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান স্বাধীনতার ৫৩বছর পর দুর্গম পাহাড়ে শিক্ষার আলোঃ স্বেচ্ছাশ্রমে চলতে পাঠদান,জাতীয়করণের দাবি স্থানীয়দের ফুলে সাজানো গাড়িতে বাড়ি পৌঁছে দেওয়া হলো অবসরপ্রাপ্ত শিক্ষককে বিরলে অপরাধ দমনে পুলিশের অভাবনীয় সাফল্য: ধরাশায়ী ঘাতকরা, মাদক নিয়ন্ত্রণে ‘জিরো টলারেন্স’ হাটহাজারীতে মাদকবিরোধী র‍্যালি ও সুধী সমাবেশ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠক অনুষ্ঠিত সংবেদনশীল ও দায়িত্বশীল গণমাধ্যম গঠনে খুলনায় মিডিয়া অংশীজনদের সংলাপ ছাতকে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা দিনাজপুরকে হারিয়ে কক্সবাজারের জয়, শ্রেষ্ঠ বিতার্কিক সাংবাদিক কন্যা সোহানা কবির

বালুমহল নিয়ে হরিরামপুরে বিএনপির দুই পক্ষের মিছিল, ধাওয়া-পাল্টাধাওয়া

reporter হাসান শিকদার, মানিকগঞ্জ
calendar প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ

পদ্মা নদীর বালুমহল ও বাল্কহেড থেকে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগ, এলাকায় আধিপত্য বিস্তার ও দলীয় অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে মানিকগঞ্জের হরিরামপুরে বিএনপির দুই পক্ষ পাল্টাপাল্টি মিছিল করেছে। সোমবার (২৪ আগস্ট) পৃথকভাবে বের হওয়া এসব মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্র জানায়, পদ্মার বালুমহল ও বাল্কহেড থেকে চাঁদা আদায়, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন বিষয় নিয়ে হরিরামপুর উপজেলা বিএনপির নেতাকর্মীদের একটি অংশের সঙ্গে অপর অংশের বিরোধ বেশ কিছুদিন ধরে চলে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার প্রকাশ্যে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করে দুই পক্ষ।


‘এলাকাবাসী’র ব্যানারে একটি মিছিল বের করেন বিএনপি নেতা ও সাবেক ছাত্রদল নেতা মো. বাদল হোসেনের অনুসারীরা। মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে তাঁরা স্থানীয় বিভিন্ন অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ তুলে প্রতিবাদ জানান।
মিছিলে নেতৃত্ব দেওয়া বাদল হোসেন অভিযোগ করেন, যুবদল নেতা শাহীন মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় জমি দখলসহ বিভিন্ন ধরনের চাঁদাবাজি করে আসছেন। পদ্মা নদীর বালুমহল ও বাল্কহেড থেকেও অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। এসবের প্রতিবাদেই এলাকাবাসীর ব্যানারে মিছিল করা হয়েছে।
তবে বাদল হোসেনের এসব অভিযোগের বিষয়ে শাহীন মোল্লার বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে উপজেলা বিএনপির নেতা মোশাররফ হোসেন ও যুবদল নেতা শাহীন মোল্লার নেতৃত্বে আরেকটি মিছিল বের করা হয়। পরে তাঁরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে মোশাররফ হোসেন বলেন, ‘হরিরামপুর উপজেলায় এখনো আওয়ামী ফ্যাসিবাদের দোসররা রয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের গ্রেপ্তার করতে হবে।’
স্থানীয় বাসিন্দারা জানান, দুই পক্ষের মিছিলকে কেন্দ্র করে শুরু থেকেই উত্তেজনা ছিল। একপর্যায়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার পরিস্থিতি তৈরি হয়। এতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। তবে বড় ধরনের সংঘর্ষ বা হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়দের আশঙ্কা, দুই পক্ষের বিরোধ দ্রুত নিরসন না হলে ভবিষ্যতে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, ‘বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। দুই পক্ষই শান্তিপূর্ণভাবে মিছিল শেষ করে যার যার মতো চলে গেছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com