1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
যুক্তরাজ্যে মরগান হিল সলিসিটর্সের পরিচালক হলেন ছাতকের কৃতি সন্তান ব্যারিস্টার মাহবুবুর রহমান সুমন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বদলির আদেশ উপেক্ষা করে সিএফ কার্যালয়ে দাপুটে হিসাবরক্ষক ইউছুপ পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ১১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরন চকরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত কসবায় উঠান বৈঠকে সরকারি সেবা ও জনসচেতনতার বার্তা শেরপুর সদরে ১০ দিনব্যাপী ফিস্টুলা ক্যাম্পেইন শুরু খুলনার বারোআড়িয়া – ডুমুরিয়া সড়ক যেন মরণফাঁদ প্রতিদিন দুর্ভোগ হাজারো মানুষের ঘোড়াঘাটে সার বিক্রয়ে অনিয়ম: ৩ ব্যবসায়ীকে জরিমানা এমপি সাদিক রিয়াজ পিনাক চৌধুরীর অর্থায়নে কাঠের সেতু নির্মাণ: বিরলে অবসান হলো হাজারো মানুষের দুর্ভোগের ইলিশের আকাল ভরা মৌসুমে, নিষিদ্ধ জাল ও নাব্যতা সংকটই দায়ী মাছ চাষে বিশেষ অবদানে জাতীয় মৎস্য পদকের স্বর্ণপদক পেলেন দীঘিনালার শাহজাহান

যুক্তরাজ্যে মরগান হিল সলিসিটর্সের পরিচালক হলেন ছাতকের কৃতি সন্তান ব্যারিস্টার মাহবুবুর রহমান সুমন

reporter ফজল উদ্দিন,ছাতক (সুনামগঞ্জ)
calendar প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬, ৫:৩৭ অপরাহ্ণ

যুক্তরাজ্যের স্বনামধন্য আইন প্রতিষ্ঠান মরগান হিল সলিসিটর্স–এর পরিচালক (ডিরেক্টর) পদে পদোন্নতি পেয়েছেন ছাতক উপজেলার দশঘর (লক্ষীপুর) গ্রামের কৃতি সন্তান, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের সলিসিটর ও ব্যারিস্টার মাহবুবুর রহমান সুমন।

তিনি প্রয়াত বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মাস্টার হাবিবুর রহমান–এর জ্যেষ্ঠ পুত্র এবং মাস্টার হাবিবুর রহমান ফাউন্ডেশন–এর প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক ঘোষণায় জানানো হয়, ২০২৬ সালের ১৪ আগস্ট থেকে তিনি পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

২০২০ সালের ১৪ আগস্ট মরগান হিল সলিসিটর্সে যোগদানের পর গত ছয় বছরে তাঁর নিষ্ঠা, সততা, পেশাগত দক্ষতা ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ গুরুত্বপূর্ণ পদে উন্নীত করা হয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, তাঁর পেশাদারিত্ব ও ক্লায়েন্টদের প্রতি অঙ্গীকার প্রতিষ্ঠানের ধারাবাহিক উন্নয়ন ও সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ব্যারিস্টার মাহবুবুর রহমান সুমনের এ গৌরবময় অর্জনে দশঘর (লক্ষীপুর) গ্রামের সর্বস্তরের গ্রামবাসী আনন্দ প্রকাশ করে তাঁকে প্রাণঢালা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

গ্রামবাসীর পক্ষে অভিনন্দন জানান বিশিষ্ট মুরব্বি সিরাজ উদ্দীন, মাওলানা এ. কে. এম. মুহি উদ্দীন, মাওলানা আব্দুল মছাব্বির, আবু হানিফা জসিম, মাস্টার রেজ্জাদ আহমদ, বদরুল আলম, সাংবাদিক ফজল উদ্দীন, সানোয়ার আলী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com