1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
আ'লীগের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে দুর্গাপুরে- মাইনুল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কসবায় উঠান বৈঠকে সরকারি সেবা ও জনসচেতনতার বার্তা শেরপুর সদরে ১০ দিনব্যাপী ফিস্টুলা ক্যাম্পেইন শুরু খুলনার বারোআড়িয়া – ডুমুরিয়া সড়ক যেন মরণফাঁদ প্রতিদিন দুর্ভোগ হাজারো মানুষের ঘোড়াঘাটে সার বিক্রয়ে অনিয়ম: ৩ ব্যবসায়ীকে জরিমানা এমপি সাদিক রিয়াজ পিনাক চৌধুরীর অর্থায়নে কাঠের সেতু নির্মাণ: বিরলে অবসান হলো হাজারো মানুষের দুর্ভোগের ইলিশের আকাল ভরা মৌসুমে, নিষিদ্ধ জাল ও নাব্যতা সংকটই দায়ী মাছ চাষে বিশেষ অবদানে জাতীয় মৎস্য পদকের স্বর্ণপদক পেলেন দীঘিনালার শাহজাহান সিলেটের বিয়ানীবাজারে মাদকসহ পৃথক মামলার ৫ আসামী গ্রেফতার র‍্যাবের অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও হেরোইনসহ সন্ত্রাসী গ্রেপ্তার দিনাজপুর-২ আসনের এমপি সাদিক রিয়াজ পিনাক চৌধুরীকে বিরল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সংবর্ধনা

আ’লীগের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে দুর্গাপুরে- মাইনুল

reporter আলামিন হক বিজয়,দুর্গাপুর,রাজশাহী
calendar প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬, ৫:০৮ অপরাহ্ণ

২০২৫ সালের ১০ মে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবং আইন বিষয়ক উপদেষ্টার ঘোষণায় বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কার্যক্রম নিষিদ্ধ এবং নিবন্ধন স্থগিত করা হয়।

জুলাই-আগস্ট ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও হত্যাকাণ্ডের বিচারকার্য শেষ না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী আইনে এই দলটির কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত রাখা হয়।

সোমবার (১৭ আগস্ট) রাজশাহীর দুর্গাপুর উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দলসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে করেন উপজেলা চত্বরে। দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি ভাবে এই মিছিল ও সমাবেশে করা হয় বলে জানান তারা।

সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ মাইনুল ইসলাম, রাজশাহী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর বুলেট, উপজেলা কৃষক দলের আহ্বায়ক এ কে এম মোহাইমেনুল হক রেন্টু, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক মোঃ আলাউদ্দিন।

মাইনুল তার বক্তব্যে বলেন, বর্তমানে আ’লীগের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। তারা প্রচুর টাকা খরচ করে দেশকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছি।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। তাদেরকে প্রতিহত করাতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ ও কঠোর অবস্থান নিতে হবে। যেহেতু তারা দেশ থেকে প্রচুর টাকা স্থানান্তর (পাচার) করেছে, সেই টাকা তারা ব্যবহার করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। যারা দেশ ও সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াবে তাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দেন। আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে তাদের প্রতিহত করা হবে। আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আইন শৃংখলা বাহিনীকে সহযোগিতা দিতে আমরা প্রস্তুত বলে মন্তব্য করেন বক্তারা।

তাঁরা সরকারের কাছে দাবি জানান, সব বাহিনীকে তাদের টহল কার্যক্রম আরও বাড়াতে হবে। আগামীকাল থেকে যেন কোথাও কিছু না ঘটে এই ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে তা নিশ্চিত করতে হবে। যদি আইনশৃঙ্খলা বাহিনী ভালোভাবে কার্যক্রম করতে না পারে তাদের বিরুদ্ধেও সরকারকে পদক্ষেপ নিতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নতি হবে দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের কাউকে ছাড় দেবেন না সরকার এই প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সদস্য শহীদ, যুবনেতা মজনু, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আজিজুর রহমান আজিজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিলহজ, শ্রমিকদলের সদস্য সচিব মুনসুর, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিঠুন সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com