1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
খুলনায় গুলি বর্ষনের ঘটনায় অস্ত্রসহ সন্ত্রাসী রুবেল গ্রেফতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ‘ভূতুড়ে বিল’ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানিকগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের স্মারকলিপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ঠাকুরগাঁওয়ে বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত খুলনায় গুলি বর্ষনের ঘটনায় অস্ত্রসহ সন্ত্রাসী রুবেল গ্রেফতার ১২৬ জন দুস্থ , রোগী, ও শিক্ষার্থীদের মাঝে ২৩ লাখ টাকার চেক বিতরণ এলাকাবাসীর সুখে-দুখে পাশে থাকতে চান নিশাত মাহমুদ জালাল কিশোরগঞ্জে হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রামগঞ্জে বিএনপির আলোচনা সভা ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রাণ ঝরল প্রবাসী যুবকের, ঘাতক গাড়ির খোঁজে হাইওয়ে পুলিশ কক্সবাজারের মাতামুহুরীর চকরিয়া রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলমন্ত্রীর কাছে ফের আবেদন অভিযোগের পরও বহাল কথিত অনৈতিক চক্র: কাটগড়ে ‘মনি ওরফে পিচ্ছি মনি’কে ঘিরে বাড়ছে প্রশ্ন, নীরব প্রশাসন

খুলনায় গুলি বর্ষনের ঘটনায় অস্ত্রসহ সন্ত্রাসী রুবেল গ্রেফতার

reporter খুলনা ব্যুরো
calendar প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৬, ৭:০৯ অপরাহ্ণ

খুলনা মহানগরীর মোতালেব মোড় এলাকায় আব্দুল হক হাওলাদারকে গুলি বর্ষনের ঘটনা তদন্তে সন্ত্রাসী শিবলী হোসেন রুবেল(৪৬) নামে এক যুবককে পিস্তল ও গুলি সহ গ্রেফতার করেছে কেএমপি গোয়েন্দা শাখা ( ডিবি) ও খুলনা সদর থানা পুলিশ। পুলিশের দাবি, তিনি সন্ত্রাসী আশিক গ্রুপের সক্রিয় সদস্য। আজ ৬ আগষ্ট দুপুর ১২ টায় কেএমপির ডিবি কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডেপুটি পুলিশ কমিশনার ( ডিবি) মোহাম্মাদ আহাদুজ্জামান মিয়া এ তথ্য জানান। ডিবির এই কর্মকর্তা জানান, গত ৪ আগষ্ট ভোর পৌনে ৪ টার দিকে খুলনা থানার মেতালেব মোড় এলাকায় দুর্বৃত্তের গুলিতে আব্দুল হক হাওলাদার গুরুতর আহত হন।পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয়। ঘটনার পর গোয়েন্দা তথ্য সংগ্রহ, সিসি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে ডিবি। তদন্তের ধারাবাহিকতায় ডিবি ও খুলনা থানা পুলিশের একটি চৌকসদল নিরালা আবাসিক এলাকার রোড নম্বর – ২৯ এর একটি বাসায় অভিযান চালিয়ে শিবলি হোসেন রুবেলকে গ্রেফতার করে। এসময় তার কাছে থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন এবং এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। আহাদুজ্জামান মিয়া আরো বলেন, প্রাথমিক তদন্তে গ্রেফতার রুবেল সন্ত্রাসী পলাশ ও আশিক গ্রুপের সক্রিয় সদস্য বলে তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ একাধিক অপরাধমুলক তথ্য রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com