খুলনা মহানগরীর মোতালেব মোড় এলাকায় আব্দুল হক হাওলাদারকে গুলি বর্ষনের ঘটনা তদন্তে সন্ত্রাসী শিবলী হোসেন রুবেল(৪৬) নামে এক যুবককে পিস্তল ও গুলি সহ গ্রেফতার করেছে কেএমপি গোয়েন্দা শাখা ( ডিবি) ও খুলনা সদর থানা পুলিশ। পুলিশের দাবি, তিনি সন্ত্রাসী আশিক গ্রুপের সক্রিয় সদস্য। আজ ৬ আগষ্ট দুপুর ১২ টায় কেএমপির ডিবি কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডেপুটি পুলিশ কমিশনার ( ডিবি) মোহাম্মাদ আহাদুজ্জামান মিয়া এ তথ্য জানান। ডিবির এই কর্মকর্তা জানান, গত ৪ আগষ্ট ভোর পৌনে ৪ টার দিকে খুলনা থানার মেতালেব মোড় এলাকায় দুর্বৃত্তের গুলিতে আব্দুল হক হাওলাদার গুরুতর আহত হন।পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয়। ঘটনার পর গোয়েন্দা তথ্য সংগ্রহ, সিসি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে ডিবি। তদন্তের ধারাবাহিকতায় ডিবি ও খুলনা থানা পুলিশের একটি চৌকসদল নিরালা আবাসিক এলাকার রোড নম্বর - ২৯ এর একটি বাসায় অভিযান চালিয়ে শিবলি হোসেন রুবেলকে গ্রেফতার করে। এসময় তার কাছে থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন এবং এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। আহাদুজ্জামান মিয়া আরো বলেন, প্রাথমিক তদন্তে গ্রেফতার রুবেল সন্ত্রাসী পলাশ ও আশিক গ্রুপের সক্রিয় সদস্য বলে তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ একাধিক অপরাধমুলক তথ্য রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা